নিউজ

৪৫ বছরে প্রথম, ভারত-চিন সংঘাতের আবহে নিয়ন্ত্রণরেখায় চলল গুলি

লাদাখ: যতদিন যাচ্ছে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। চিনা আগ্রাসন করোনা পরিস্থিতির মধ্যে দিন দিন বেড়েই চলেছে। আর এবার সোমবার ভোররাতে লাদাখ বর্ডারে চলল গুলি। জানা গিয়েছে, পূর্ব লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশ করার চেষ্টা করে চিনা সেনা। এর ফলে দীর্ঘ ৪৫ বছর পর পূর্ব লাদাখের প্যাংগং বর্ডারে গুলি চালানো হয় ভারতীয় সেনার তরফ থেকে।

জানা গিয়েছে, এদিন ভোর রাতে লাল ফৌজের দল পেট্রোলিং করার সময় ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে আসে। বহুবার তাঁদের অ্যালার্ট করা হলেও চিনা সেনা তাতে এতটুকু কর্ণপাত করেনি। শেষমেষ ভারতীয় সেনারা বাতাসের দিকে লক্ষ্য করে গুলি করতে বাধ্য হয়। ভারতীয় সেনারা গুলি করার পর সতর্ক হয়ে যান চিন সেনা। তারপর তাঁরাও নিজেদের সীমায় ফিরে যান। শুধু তাই নয়, নিজেদের সীমারেখায ফিরে যেতে যেতে তাঁরাও কাউন্টার করে গুলি চালান বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই লাদাখ সফরে গিয়েছিলেন সেনাপ্রধান মনোজ মুকুল নারাভানে। সেখানে গিয়ে তিনি কার্যত লাল ফৌজদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তারই প্রতিফলন এই ঘটনা নাকি এর পেছনে বড় কোনও ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে, তা অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এর পাশাপাশি সেনাপ্রধান এমনটাও জানিয়েছিলেন যে, সীমান্তের পরিস্থিতি উদ্বেগজনক। শুধু তিনিই নন, বিদেশমন্ত্রী পর্যন্ত এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ায় সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেলের বৈঠক হয়। যদিও দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকের পর ভারত-চিন সীমান্তের উত্তেজনা নিয়ে কোনও সমাধানসূত্র মেলেনি। উল্টে চিনের তরফ থেকে জানানো হয় তাঁরা ভারতকে এক ইঞ্চি জমিও ছাড়বে না। এ হেন পরিস্থিতিতে লাদাখে দীর্ঘ ৪৫ বছর পর ভারতীয় সেনাদের গুলি চালানোর ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026