কলকাতা: সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার তাপস চট্টোপাধ্যায়। করোনার কবলে পড়লেন এবার বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র। জানা গিয়েছে, কয়েকদিন ধরে বেশ হালকা জ্বরের সম্মুখীন হতে হয়েছিল তাপস চট্টোপাধ্যায়কে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁর পরীক্ষা করা হয়। সোমবার রাতে পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ ধরা পড়ে। তড়িঘড়ি তাঁকে সেদিন রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
জানা গিয়েছে, তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সকলকে ইতিমধ্যেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধাননগর পুরসভা ডেপুটি মেয়রের অবস্থা খুব একটা জটিল নয়। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশাবাদী চিকিৎসকরা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের করোনা আক্রান্তের খবর আসে। করোনার কবল থেকে রেহাই পাননি নির্মল মাজিও। এমনকি দমকলমন্ত্রী সুজিত বসু ও তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুজিত বসু। শুধু তাই নয়, নিজের কাজে ফিরেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…