নিউজ

নিরাপত্তার স্বার্থে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ একাধিক জনপ্রিয় অ্যাপ ব্যান করলো ভারতীয় সেনা

নিরাপত্তার কথা মাথায় রেখে থেকে ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করলো ভারতীয় সেনা। এই ৮৯ টি অ্যাপের মধ্যে এর আগে কেন্দ্রীয় সরকারের ব্যান করা ৫৯ টি চীনা অ্যাপও আছে। ব্যান হওয়া ৮৯ টি অ্যাপের মধ্যে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, উইচ্যাট, হাইক, ট্রু কলার, পাবজি, লাইকি, টিন্ডারের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং এবং গেমিং অ্যাপ। এছাড়াও বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ও অ্যাপ আছে। সেনাবাহিনীর নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে ওই ৮৯টি অ্যাপ থেকে জওয়ানদের প্রোফাইল মুছে ফেলতে হবে। নির্দেশ না মানলে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে বারবার হানি ট্র্যাপের ঘটনা সামনে এসেছে। হানি ট্র্যাপের মাধ্যমে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার হয়ে গেছে। সেই জন্যই এক ধাক্কায় জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপ সহ ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করলো ভারতীয় সেনা। সংশ্লিষ্ট মহলের ধারণা, চীন ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গুলি বিভিন্নভাবে ভারতীয় সেনার তথ্য জানার চেষ্টা করছে। আর এই তথ্য জানার সবচেয়ে সহজ উপায় হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হানি ট্র্যাপের ফাঁদ পাতা। আর এতেই পা দিয়ে বিপদে পড়ছেন জওয়ানরা। তাই নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিলো সেনা।

ব্যান হওয়া অ্যাপ গুলি দেখে নিন একনজরে-

ম্যাসেজিং প্ল্যাটফর্ম: WeChat, QQ, Kik, ooVoo, Nimbuzz, Helo, Qzone, Share Chat, Viber, Line, IMO, Snow, To Tok, Hike

হোস্টিং: TikTok, Likee, Samosa, Kwali

কন্টেন্ট শেয়ারিং: Shareit, Xender, Zapya

ওয়েব ব্রাউজার: UC Browser, UC Browser Mini,

লাইভ স্ট্রিমিং: LiveMe, BigoLive, Zoom, Fast Films, Vmate, Uplive, Vigo Video

গেমস: PUBG, NONO Live, Clash of Kings, All Tencent gaming apps, Mobile Legends

ই-কমার্স: Club Factory, AliExpress, Chinabrands, Gearbest, Banggood, MiniInTheBox, Tiny Deal, Dhhgate, LightinTheBox, DX, Eric Dress, Zaful, Tbdress, Modility, Rosegal, Shein, Romwe

ডেটিং: Tinder, TrulyMadly, Happn, Aisle, Coffee Meets Bagel, Woo, OkCupid, Hinge, Badoo, Azar, Bumble, Tantan, Elite Sinles, Tagged, Couch Surfing

ইউটিলিটি: Cam Scanner, Beauty Plus, True Caller

অ্যান্টি-ভাইরাস: 360 Security

নেটওয়ার্কিং: Facebook, Baidu, Instagram, Ello, SnapChat

নিউজ: Daily Hunt, News Dog

ব্লগিং/মাইক্রোব্লগিং: Yelp, Tumblr, Reddit, FriendsFeed, Private Blogs

অনলাইন বুকিং: Pratilipi

হেলথ: Heal of Y

লাইফস্টাইল: POPXO

নলেজ: Vokal

মিউজিক: Hungama, Songs.pk

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026