করোনা পরিস্থিতি মোকাবিলায় রেল প্ল্যাটফর্মে ভিড় এড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম ভাড়া ১০ টাকা থেকে একলাফে বেড়ে হতে চলেছে ৫০ টাকা বলে সূত্রের খবর।
জানা যাচ্ছে, এই নতুন প্ল্যাটফর্ম ভাড়া ইতিমধ্যে চালুও হয়ে গিয়েছে পুনেতে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের দাবি, এই প্ল্যাটফর্ম ভাড়া বৃদ্ধি স্থায়ী নয়। বর্তমান করোনা সঙ্কট মোকাবিলায় প্ল্যাটফর্মে অযথা ভিড় এড়াতেই রেলের এই সাময়িক সিদ্ধান্ত বলে তিনি জানান। আরো জানা যায় এই প্ল্যাটফর্ম ভাড়া বৃদ্ধি সংশ্লিষ্ট জোনের ডিআরএম এর উপর ছেড়ে দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে ভিড় বাড়তে দেখলে ডিআরএম প্ল্যাটফর্ম ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারবেন।
প্ল্যাটফর্ম ভাড়া বৃদ্ধির কথা উঠলেও লোকাল ট্রেনের ভাড়া বৃদ্ধির কোনোরকম ইঙ্গিত পাওয়া যায় নি। এই মুহূর্তে কোভিড সংক্রমণ রুখতে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। দূরপাল্লার বিশেষ রেলই এখন চলছে। রেল কর্তৃপক্ষের দাবি, এই পরিস্থিতিতেও প্ল্যাটফর্মে টিকিট কেটে মানুষজনকে অযথা ভিড় করতে দেখা যাচ্ছে। বিশেষ করে উৎসবের মরশুমে যাত্রীদের আত্মীয়দের প্ল্যাটফর্মে উপস্থিতির হার ব্যাপক হয়ে পড়ছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে রেল পরিষেবা অটুট রাখতে সাময়িক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুনেতে এই ভাড়া বৃদ্ধি ইতিমধ্যে হয়ে গেছে। অন্য জায়গায় ধাপে ধাপে প্ল্যাটফর্ম ভাড়া বৃদ্ধি করে পরিস্থিতির উপর নজর রাখতে চলেছে রেল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…