বিনোদন

প্রকাশ্যে এলো রিয়া-মহেশ ভাটের পুরনো ভিডিও, ফের শুরু জল্পনা

৩৪ বছর বয়সী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়া সহ সম্পত্তি আত্মসাতের অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং। অন্যদিকে সংবাদমাধ্যমে উঠে আসতে শুরু করেছে সুশান্ত-রিয়ার সম্পর্ক, রিয়া ও পরিচালক মহেশ ভাটের কথোপকথন এমনকি রিয়ার সঙ্গে কেমন ছিল সুশান্তের পরিবারের সম্পর্ক সেই সব কথা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও যেখানে রিয়া এবং মহেশ ভাটকে একসঙ্গে দেখা গিয়েছে। ভিডিওটি ‘জলেবি’ সিনেমার প্রমোশন চলাকালীন সময়ের। সেখানে রিয়ার হাত ধরে ছিলেন মহেশ ভাট, এমনকি রিয়ার কাঁধে মাথাও রাখেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন নেট নাগরিকরা। রিয়া সেখানে জানিয়েছেন ‘জলেবি’ সিনেমায় অভিনয় করার পর ভালোবাসার প্রতি তার ধারণাই বদলে গিয়েছে। শুধু তাই নয় সারা জীবন হয়তো তিনি একাই কাটিয়ে দেবেন।

উল্লেখযোগ্য, সুশান্তের মৃত্যুর পর থেকেই রিয়া এবং মহেশ ভাটের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন ওঠে। যদিও এই বিষয়ে মহেশ ভাট জানিয়েছেন তাদের মধ্যেকার সম্পর্ক নেহাতই গুরু এবং শিষ্যের। কিন্তু এই মন্তব্য মানতে নারাজ সুশান্ত অনুগামীরা। মনে করা হচ্ছে, সুশান্ত এবং রিয়ার জীবনে অনেকটাই প্রভাব বিস্তার করেছিলেন মহেশ ভাট। কারণ সুশান্তকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ তিনিই দিয়েছিলেন। তার ওপর সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসা সেই আশঙ্কাকে বাড়িয়ে তুলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026