নিউজ

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে চলতি বছরের শেষেই কলকাতার রাস্তায় নামছে ৫০টি ই-বাস

আনলক শুরু হওয়ার পর থেকে রাজ্যে ক্রমে স্বাভাবিক হয়েছে জনজীবন। ক্রমে খুলেছে অফিস, হাট বাজার। খুলেছে শপিং মল, দোকানপাট ইত্যাদি। সরকারি বাসও চলছে রাস্তায়। কিন্তু বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে রাজ্যের সঙ্গে বাস সংগঠনের মতপার্থক্যের জেরে রাস্তায় গুটি কয়েক চলছে বেসরকারি বাস ও মিনিবাস। পরিস্থিতি সামাল দিতে এবার রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাস্তাও আরও নামবে ইলেক্ট্রিক বাস (ই-বাস)।

আর এই বাস পরিবেশ বান্ধব বলেও সুখ্যাতি আছে। এই বাস সম্পূর্ণ ইলেক্ট্রিক বাস। কোনো দূষিত ধোয়ার মাধ্যমে পরিবেশে দূষণ সৃষ্টি হয় না। তাই পরিবেশ দূষণ এড়াতে ও পরিস্থিতি সামাল দিতে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে আরও সংখ্যায় বেশি পরিমাণে রাস্তায় নামবে ইলেক্ট্রিক বাস (ই-বাস)। রাজ্য পরিবহণ নিগমের মাধ্যমে জানা গিয়েছে, ২০২০ শেষের আগেই রাস্তায় নতুন আরও ৫০টি ই-বাস নামবে।

পরিবহণ নিগমের তরফে জানা গিয়েছে, নতুন যে বাসগুলি পথে নামানো হবে সেগুলি নিউ টাউন, সাপুরজি ডিপো ও বলাকা থেকে চলবে। অর্থাৎ নতুন ৫০টি ই-বাস পথে নামলে মোট ১৩০টি বাস চলবে কলকাতায়। পরিবহন দফতর আধিকারিকরা মনে করছেন, এই বাসগুলি পথে নামলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমবে। বাস গুলি বৈদ্যুতিক হওয়ায় সংখ্যায় অনেকগুলি একসঙ্গে রাস্তায় নামলেও পরিবেশ দূষিত হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026