নিউজ

অবাক কান্ড! মাস্ক না পরায় এবার ছাগলকে গ্রেফতার করলো পুলিশ

এবার মাস্ক না পরায় ছাগলকে গ্রেফতার করল পুলিশ। এমনই একটি আজব ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। সেখানকার বিকনগঞ্জ নামক একটি জায়গায় একটি ছাগল বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছিল যত্রতত্র। সেই অপরাধে ছাগলটিকে ‘গ্রেফতার’ করে উত্তরপ্রদেশের পুলিশ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো ছাগলটিকে জিপ করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ।

এমন ঘটনা উত্তরপ্রদেশেই ঘটা সম্ভব। পরে ছাগলটির মালিক জানতে পেরে থানায় যায়। অনেক অনুনয় বিনয় করার পর পুলিশের তরফ থেকে ছাগলটি ফেরত দেওয়া হয়। পুলিশের তরফে ওই ব্যক্তিকে এও জানান হয়, বিনা মাস্কে যেনো কাউকে তাঁরা ছাগল নিয়ে ঘুরতে না দেখেন। পুলিশ আসতে দেখলে ছাগল ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। ওই ব্যক্তির মুখে মাস্ক পরা ছিল না। এরপর পুলিশ ছাগলটিকেই তুলে নিয়ে আসে থানায়।

করোনার সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে করোনার জীবাণু থেকে নিরাপদ থাকতে বর্তমানে মাস্ক আমাদের জীবনে একটি দৈনন্দিন ও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সরকারের তরফে ও পুলিশ প্রশাসনের তরফে বারংবার সাধারণ মানুষকে বলা হয়েছে বাড়ি থেকে বাইরে বের হলে প্রত্যককে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। কিছু কিছু রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সেই রাজ্যের সরকার। এরপরও অনেকেই সাবধান হচ্ছে না বলে অভিযোগ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026