বিনোদন

টানা ৩ ঘন্টা জেরা, সুশান্তের মৃত্যু কান্ডে পুলিশের জালে মহেশ ভাট

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডে এবার বান্দ্রা থানার তরফ থেকে তলব করা হল পরিচালক মহেশ ভাটকে। গত ১৪ই জুন, ৩৪ বছর বয়সী সুশান্তের মৃতদেহ তার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এখনও পর্যন্ত তার মৃত্যু তদন্তে সুশান্তের পরিবার, বন্ধু-বান্ধব ও সিনেমা জগতের ব্যক্তিত্বসহ মোট ৩৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

যদিও তার দেহ ময়নাতদন্তের পর রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লাগানোয় শ্বাসরোধ হয়েই তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে তিনি এই পদক্ষেপ নিলেন সেই বিষয়ে পূর্ণ তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় এমন কিছু তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে তার মৃত্যুর জন্য বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা, যেমন- করণ জোহর, আদিত্য চোপড়া ও মহেশ ভাট দায়ী।

কেউ কেউ আবার তার মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সিবিআই হস্তক্ষেপও চেয়েছেন। শুধু তাই নয় বলিউড অভিনেত্রী কঙ্গণা রাণাওয়াত তাবড়-তাবড় বলিউড ব্যাক্তির নাম তুলেছেন তাদের প্রভাব খাটানোর জন্য। এরই মাঝে আজ এক বিশিষ্ট সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সুশান্ত আত্মহত্যা কান্ডে এবার মহেশ ভাটের বয়ান রেকর্ড করা হবে। সাথে ধর্মা প্রোডাকশনের চেয়ারম্যানকে আগামীকাল তলব করা হয়েছে।

উল্লেখযোগ্য, সুশান্তের মৃত্যুর পর মহেশ ভাট তেমন প্রতিক্রিয়া জানাননি। তবে তার অস্বাভাবিক ট্যুইটগুলি সবাইকে ভাবিয়ে তুলছে, যে তিনি কিছু বলতে চাইছেন কিনা। আজ সকালে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমরা এখানে আছি এক পলকের জন্য। সমস্ত অহংকার মৃত্যুতে দ্রবীভূত হয়। আমরা আমাদের মৃত্যুকে মেনে নিতে পারি।” বর্তমান পরিস্থিতিতে সুশান্তের মৃত্যু তদন্ত কোনদিকে এগোয় এখন সেইদিকেই তাকিয়ে গোটা দেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026