নিউজ

রাম মন্দির নির্মাণ নিয়ে এবার ভারতকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্র্রী

আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভুমিপুজোর জন্য দিনক্ষণ ঠিক করা হয়েছে। এই অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই ইতিমধ্যেই সমস্ত কিছুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় রাম মন্দিরের এই নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন একেবারে হুঁশিয়ারির সুরে বলেছেন, ভারতের এরকম পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা প্রতিবেশী দেশের সাথে ঐতিহাসিক সম্পর্কে আঘাত করে।

সংবাদপত্র দ্য হিন্দু-র রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানতে রাম মন্দির নির্মাণ অনুমোদন করবে না। তিনি ভারতের কাছে আর্জি জানাচ্ছে, যাতে ভারত-বাংলাদেশের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট না হয়। দুই দেশকেই তিনি অনুরোধ করেছেন সবরকম বিবাদ-বিতর্ক থেকে বিরত থাকতে। এদিকে কয়েকদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে৷ আর এই নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বক্তব্য যে একেবারেই সৌজন্যমূলক কথা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে।

তবে তিনি এটাও বলেন যে  ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে তুলেছিলেন।  কিন্তু বাংলাদেশ সে বিষয়ে চুপ ছিল। কোনও মন্তব্য করেনি বাংলাদেশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026