নিউজ

দেশের তিন জায়গাতে তৈরী হচ্ছে করোনা টেস্টিং ল্যাব, ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে। সেই সংক্রমণের মাত্রা কমানোর জন্য করোনা পরীক্ষা করা প্রয়োজন। আর তাতেই করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনা যেতে পারে। সেই জন্য আজ কলকাতা, মুম্বই, নয়ডা এই তিন জায়গাতে নতুন টেস্টিং ল্যাবের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

প্রধানমন্ত্রী বলেন যে অন্যান্য দেশের তুলনাতে ভারতে সুস্থতার হার অনেক বেশি। আর সঠিক সময়ে সিদ্ধান্ত নেবার ফলে দেশে করোনাকে নিয়ন্ত্রণে আনা গেছে। প্রতিদিনই অল্প অল্প করে দেশে সুস্থতার হার বাড়ছে। করোনা টেস্টিং আরও বাড়ালে সংক্রমণ রোখা সম্ভব। তিনি এটাও বলেন যে এখন দেশে প্রতিদিন ৫ লক্ষের বেশি টেস্ট করা হচ্ছে। আগামীদিনে এই সংখ্যাটা প্রতিদিন ১০ লক্ষকরার চেষ্টা করা হবে।

গ্রামের চিকিৎসা ব্যবস্থাও উন্নত করার কথা বলেন মোদী। নয়ডার ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, মুম্বইয়ের ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ হেল্থ এবং কলকাতার ICMR- ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনট্যারিক ডিজিজেসে ১০ হাজারেরও বেশি স্যাম্পেল একদিনে টেস্ট করা যাবে। খুব কম সময়েই জানা যাবে রিপোর্টও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026