নিউজ

রাম মন্দিরের পর এবার ১২০০ কোটি টাকা খরচ করে তৈরি হবে ২১৫ মিটার উঁচু হনুমান মূর্তি

ভূমি পূজার কাজ সম্পন্ন হয়েছে। আগামী সোমবার থেকে শুরু হতে পারে রাম মন্দির নির্মাণের কাজ। অযোধ্যাতে রাম মন্দিরের জন্য বরাদ্দ জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে সাফাই অভিযান। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দিরের ভূমি পূজা সম্পন্ন হওয়ার পর দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে জয় শ্রীরাম ধ্বনি। যেন বহু দিনের ইচ্ছে পূরণের পর মাতোয়ারা হয়ে উঠেছে মানুষ।

তবে শুধু রাম মন্দির নির্মাণের সমর্থনই নয়, সামাজিক মাধ্যমে রাম মন্দির নির্মাণের প্রচ্ছন্ন বিরোধিতাও চলছে সমানে। সরকারি মদতে মন্দির প্রতিষ্ঠার জন্য অনেকেই দেশের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভক্তদের সেসবে কোন আগ্রহ নেই। রামচন্দ্র মন্দিরে প্রতিষ্ঠা পাওয়ার পর তাঁরা এবার ভগবান রামের প্রধান ভক্ত হনুমানকে সঠিক জায়গায় অধিষ্ঠিত করতে চলেছেন। জানা গেছে কর্নাটকের হাম্পিতে হনুমানের ২১৫ মিটার উঁচু মন্দির নির্মাণের পরিকল্পনা করছে ভক্তরা।

কর্নাটকের হাম্পিতে হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন করা হয়েছে। তারাই অর্থ সংগ্রহ করবে এই মূর্তি নির্মাণের জন্য। ট্রাস্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জায়গায় হনুমানের রথ যাত্রা বের করে অর্থ সংগ্রহ করা হবে। পুরাণ মতে, হাম্পির কাছে কিষ্কিন্ধ্যায় ছিল বানর রাজ সুগ্রীবের রাজত্ব। হাম্পির পাশেই অঞ্জনাদ্রি পাহাড়ের চূড়ায় রয়েছে একটি হনুমান মন্দির। ৫৫০টি সিঁড়ি ভেঙে সেই মন্দিরে পৌঁছতে হয় ভক্তদের। তাই ভক্তদের কষ্ট লাঘব করতে হনুমান মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

২১৫ মিটারের এই সুউচ্চ হনুমান মূর্তিটি তৈরি করতে আনুমানিক ১২০০ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। কর্নাটক সরকারের অর্থ সাহয্যের পাশাপাশি ভক্তদের কাছ থেকেও সংগ্রহ করা হবে এই মূর্তি তৈরির টাকা। আগামী ৬ বছরের মধ্যে এই মূর্তি তৈরির কাজ শেষ করা হবে বলে জানিয়েছে ট্রাস্ট। ইতিমধ্যে ট্রাস্টের তরফে মূর্তি তৈরির অনুমতি চেয়ে কর্নাটক সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026