অফবিট

‘সত্যম শিবম সুন্দরম’ গানে মেতে উঠলেন সাদা চামড়ার মানুষ, মুহূর্তে ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – ১৯৭৮ সালে ২৪ শে মার্চ হোলি উৎসবের দিন রিলিজ করেছিল শশী কাপুর জিনাত আমান অভিনীত সিনেমা ‘সত্যম শিবম সুন্দরম’। জিনাত আমানের লাস্যময়ী সুন্দরী চেহারা মন কেড়ে নিয়েছিল অনেকের। সিনেমাটি আজও যেন জল জ্যান্ত হয়ে দর্শকের সামনে ধরা পড়ে। অসাধারণ গল্পের বাঁধন, নায়ক-নায়িকার সৌন্দর্য, শরীরী আবেদন, আর ভীষণ গুরুত্বপূর্ণ ছিল সিনেমার প্রত্যেকটি গান। গানগুলি এখনো প্রত্যেকটি মানুষের মনের মনিকোঠায় থেকে গেছে। সিনেমার এক অসাধারণ গান ‘সত্যম শিবম সুন্দরম’। গানটি লিখেছেন পন্ডিত নরেন্দ্র শর্মা, গেয়েছেন লতা মঙ্গেশকার। কিন্তু এই ঘটনাগুলি আমাদের প্রত্যেকেরই জানা অজানা নয় তাহলো এই ভাইরাল ভিডিও তে কি ঘটছে।

এতক্ষণ ধরে ‘সত্যম শিবম সুন্দরম’ কে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, এই ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে কয়েকজন সাদা চামড়ার মানুষ যারা হাতে খঞ্জনি হারমোনিয়াম এবং তবলা বাজিয়ে এই গানটি গাইছেন। এই গানের দলটির নাম ‘কাওয়ালী’। তবেনা এই ভিডিওতে তারা কোনো কাওয়ালী পরিবেশন করছেননা তারা ভক্তি রসে ঢুবেছেন। তাদের এই গান প্রমাণ করছে যে, গানের সুরের কোনো সীমানা থাকে না। গানের সুর দেশ-বিদেশের বর্ডার পেরিয়ে গিয়ে পৌঁছে যায় দূর-দূরান্তে মানুষের মনে। গানের সুর যদি সুন্দর হয় তাহলে ভাষায় কি এসে যায়।

সেই সুরের টানেই সাদা চামড়ার মানুষের দল আপন করে নিয়েছেন লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানটিকে। শুনে একবারও মনে হচ্ছে না যে গানটি একেবারে ভারতীয় হিন্দি সিনেমার একটি গান। একটু মন দিয়ে যদি কথাটা বাদ দিয়ে শোনা যায়, তাহলে মনে হবে এটা যেন তাদেরই কোন দেশের ভজন অঙ্গের কোন গান। হিন্দি বলিউডের কোন গানকে যখন বিদেশীরা এমন আপন করে নেয়, তখন ভারতীয় হিসাবে চোখ বন্ধ করে তা উপলব্ধি করা আর মনে-মনে গর্বিত হওয়া ছাড়া আর কোন উপায় থাকেনা। শুনে নিন তাদের এই অসাধারণ গানটি। এমন ভিডিও তো ভাইরাল হওয়ার দরকার, তারা ভারতকে ভালোবেসে ভারতীয় সংগীত কে আপন করে নিয়ে নিজের মতন করে গাইছেন। এর মধ্যে কোন লোক দেখানো নেই পুরোটাই মনের বিষয়, মনের টান।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026