গত ১৪ই জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, প্রতারণা এবং সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। এবার সুশান্ত আত্মহত্যা কাণ্ডে বিহার পুলিশের দ্বারা অভিযুক্ত হওয়ার পর তিনি ইডির দপ্তরে হাজিরা দিতে পারেন।
সুশান্তের পরিবার তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এনেছিলেন, এই বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সংস্থা তাকে মুম্বাইয়ের দপ্তরে ডেকে পাঠিয়েছে। তিনি যদি শুক্রবার ইডির দপ্তরে আসেন তাহলে অভিযুক্ত হওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্যে উপস্থিতি হবে। স্বল্প সময়ের তদন্ত চালানোর সময় বিহার পুলিশ জানায় যে, রিয়ার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যদিও তার আইনজীবী সতীশ মানেশিন্ডে এই অভিযোগ খারিজ করেছেন। তবে শুক্রবার তিনি ইডির দপ্তরে আসবেন কিনা সেই বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।
সুশান্তের পরিবারের করা অভিযোগ অনুযায়ী ইডি তার তদন্ত শুরু করেছে। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তুলে নেওয়ার ব্যাপারটি তারা খতিয়ে দেখবে। এই কেন্দ্রীয় সংস্থা রিয়াকে তার রিয়েল এস্টেট কেনার বিষয়েও প্রশ্ন করতে পারে। উল্লেখযোগ্য, সুশান্ত সিং রাজপুত হত্যাকাণ্ডে রিয়া চক্রবর্তী ও তার পরিবার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিহার পুলিশে করা এফআইআর-এ বলা হয়েছে এই অভিনেত্রী নিজের ক্যারিয়ার গঠনের জন্য সুশান্তের টাকা আত্মসাৎ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…