নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নতুন সপ্তাহের শুরুতে আরও বাড়তে পারে এই বৃষ্টির পরিমাণ। কারণ, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী রবিবার নাগাদ নতুন এই নিম্নচাপটি তৈরি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়ে এটি স্থলভূমিতে ঢুকে মধ্য ভারতের দিকে চলে যাবে। এর প্রভাবে আগামী সপ্তাহে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
নতুন এই নিম্নচাপের প্রভাবে বাংলার পাশাপাশি বিহার, ওড়িশা সহ মধ্য ভারতেও বৃষ্টি হবে। বর্তমান নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে সরে যাচ্ছে। ফলে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হওয়ার কথা। গত কয়েকদিন টানা বৃষ্টির পর আজ শুক্রবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। তবে সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
গত কয়েকদিনের বৃষ্টিতে গরম অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহের শেষ পর্যন্ত সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শনি ও রবিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…