শ্রেয়া চ্যাটার্জি – কর্ণাটকের এক বাসিন্দা সম্প্রতি বাড়িতে টেলিভিশন কিনবেন বলে নিজের মঙ্গলসূত্র বিক্রি করে দিয়েছেন। মা হয়ে তিনি চেয়েছেন তার সন্তান যেন শিক্ষিত হয়। অনলাইন ক্লাসের সুবিধার জন্য তিনি টিভি কিনেছেন। এই ঘটনাটি থেকেই প্রমাণিত হচ্ছে যে, করোনা ভাইরাস মানুষের দারিদ্রতাকে আরো কতটা বাড়িয়ে তুলেছে। কর্নাটকের গাদাগ জেলার রাদ্দের নাগানুর অঞ্চলের কস্তুরী নামের এই নারী, তার স্বামীর সঙ্গে কনস্ট্রাকশন শ্রমিক হিসাবে কাজ করেন। তার কন্যার নবম শ্রেণীতে পড়ে এবং ছেলে পড়ে সপ্তম শ্রেণীতে।
করোনা ভাইরাসের আবহে তার সন্তানরা যাতে টেলিভিশনের শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পারেন সেই জন্যই সে তার মঙ্গলসূত্র ২০,০০০ টাকায় বিক্রি করে দিয়েছেন। এতদিন পর্যন্ত তারা প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাদের টিভিতে অনুষ্ঠান গুলি দেখতেন। কিন্তু ওই একই সময়ে প্রতিবেশীরা টিভির অন্য অনুষ্ঠান দেখার কারণে তাদের টিভিতে টেলিকাস্ট হওয়া অনেক গুরুত্বপূর্ণ ক্লাস মিস করতে হয়। তাই কোন রকম উপায় না দেখে কস্তুরী তার মঙ্গল সূত্রটি বিক্রি করে একটি টিভি কিনে ফেলেন।
টেলিভিশনের চন্দনা চ্যানেলে সরকারি স্কুলের তরফ থেকে শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের আবহে বিদ্যালয় বন্ধ থাকার জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারি তরফ থেকে। ২০,০০০ টাকায় মঙ্গলসূত্র টি বিক্রি করে কস্তুরী ১৪,০০০ টাকা দিয়ে একটি টিভি কিনেছেন, আর বাকি টাকাটা সংসারের প্রয়োজনে খরচ হয়ে গেছে। ঘটনাটি শুনে ডিস্ট্রিক্ট ইনচার্জ সিসি পাটেল জানিয়েছেন কস্তুরীকে সরকার থেকে সমস্ত রকম সাহায্য করা হবে। চিফ মিনিস্টার এবং জে.ডি.এস লিডার এইচ.ডি কুমারস্বামী জানান, “এই ঘটনাটি প্রমাণ করছে যে এই মহামারী সময় কিভাবে দরিদ্র মা-বাবারা ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।” কস্তুরী যার কাছে গয়নাটি বিক্রি করে দিয়েছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে গয়নাটি ফেরত দিয়ে দেবেন। তিনি যখন জানতে পারেন যে তিনি কি কারনে গয়না বিক্রি করে দেন, তারপরই তিনি এমন সিদ্ধান্ত নেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…