টেক বার্তা

অ্যাপলের নতুন চমক, সেপ্টেম্বরেই আসতে চলেছে সস্তার আইফোন

সেপ্টেম্বরেই আসতে চলেছে অ্যাপলের নতুন আইফোন সিরিজ। শেষবার চলতি বছরের এপ্রিলে অ্যাপল লঞ্চ করেছিল তাদের বাজেট আইফোন, iPhone SE 2020. তারপর নতুন আইফোন অর্থাৎ iPhone 12 সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরেই এসে যেতে পারে বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, নতুন iPhone 12 এর দাম আগের থেকে তুলনামূলক ভাবে কম হতে পারে। একই সাথে নতুন আইফোন সিরিজে অনেক নতুন ফিচার্স যুক্ত করতে পারে অ্যাপল।

iPhone 11 সিরিজের থেকে iPhone 12 সিরিজের ডিসপ্লে বেশি বড় হতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়া নতুন সিরিজে অ্যাপল পুরনো সিরিজের তুলনায় বেশি কালার অপশন নিয়ে আসতে পারে। একইসাথে বড় ব্যাটারি, অত্যাধুনিক ক্যামেরা ফিচার্স সবই থাকতে চলেছে নতুন আইফোন সিরিজে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের iPhone 12 সিরিজের ক্যামেরায় উচ্চমান সম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে। নতুন লেন্সের কারণে ফোনের ক্যামেরা পারফরম্যান্স আরও উন্নত হবে এবং অটোফোকাস সুবিধা বাড়বে।

জানা যাচ্ছে, আইফোনের নতুন সিরিজে মোট চারটি ফোন আনতে পারে অ্যাপল। এগুলি হলো iPhone 12, iPhone 12 Max, iPhone 12 Pro, এবং iPhone 12 Max Pro. তবে সবচেয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন আইফোন সিরিজের দাম পুরনো সিরিজের তুলনায় বেশ কিছুটা কম হবে। এখন দেখার লঞ্চ হলে নতুন আইফোনের দাম কত রাখে এবং কি কি নতুন ফিচার্স দেয় অ্যাপল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026