অফবিট

দুটি বিশাল সাপের লড়াইয়ের ভিডিও ভাইরাল স্যোশাল মিডিয়ায়, দেখুন

স্যোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দুটি বিশাল সাপকে লড়াই করতে দেখা গেছে। আজ সকালে শেয়ার হওয়ার পর থেকে যা টুইটারে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। ভারতীয় বন পরিষেবা আধিকারিক সুশান্ত নন্দ ভিডিওটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে পোস্ট করেছিলেন। যিনি সাপগুলিকে ইঁদুর খেকো সাপ হিসাবে চিহ্নিত করেছেন।

দুটি বিশাল সাপের মধ্যে এই লড়াই জলের ভেতর শুরু হয়। তারা একটি ছোট্ট খালে সাঁতার কাটার সময় একে অপরের চারপাশে জড়িয়ে ধরে লড়াই শুরু করে, যা একটি ভিডিওতে রেকর্ড করা হয়। সাপগুলি জল থেকে উঠে এলে তাদের প্রকৃত আকার স্পষ্ট বোঝা যায়। দেখা যায়, দুটি বিশালাকার সাপ নিজেদের মধ্যে লড়াই শুরু করে।

বন পরিষেবা আধিকারিক সুশান্ত নন্দ জানান, ভিডিও ক্লিপটিতে দুটি পুরুষ ইঁদুর সাপ লড়াইয়ে জড়িয়ে পড়ে। নিজেদের অঞ্চল ও সঙ্গীকে রক্ষা করার জন্যই লড়াই করছে তারা। একইসঙ্গে তিনি আরও জানান, অনেকের মধ্যে একটা ভুল ধারণা হয়েছে যে, সাপগুলো সঙ্গমের জন্য মিলিত হয়েছে। কিন্তু এই ভিডিওতে সঙ্গমের কোন দৃশ্য নেই। ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, দুটি পুরুষ সাপের মধ্যে এই লড়াইয়ে একজনের পরাজয় না হওয়া পর্যন্ত একে অপরকে ঘিরে ধরে এমন আচরণ “প্লেটিং যুদ্ধ” নামে পরিচিত। সুশান্ত নন্দ ভিডিওটি ট্যুইটারে শেয়ার করার পরপরই অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় এটি।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026