টেক বার্তা

Airtel গ্রাহকদের জন্য খারাব খবর, ফের বাড়তে পারে খরচ

গতবছর ২০১৯ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে সমস্ত টেলিকম সংস্থা যেমন, জিও, এয়ারটেল,ভোডাফোন আইডিয়া তাঁদের ফোনের খরচ বাড়িয়েছিল। এক লাফে ৪২ শতাংশ দাম বাড়িয়ে দেয় সমস্ত টেলিকম সংস্থা। এবার ফের এয়ারটেলের দাম বাড়তে পারে, এমনই ইঙ্গিত দিলেন ভারতী এয়ারটেলের সিইও গোপাল ভিত্তাল। তবে তা কবে বাড়ানো হবে সে বিষয়ে স্পষ্টত কিছু বলেননি তিনি। সংস্থার তরফে জানা গিয়েছে, জুন মাস শেষ হওয়ার পর ত্রৈমাসিক এয়ারটেলের ১৫,৯৩৩ টাকা লোকসান হয়েছে।

গোপাল ভিত্তাল জানান, টেলিকম সংস্থার ব্যবসাকে ঠিকমতো চলতে গেলে প্রতি মাসে গ্রাহক পিছু ২০০-৩০০ টাকা লাভ করা দরকার। সেখানে জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে এয়ারটেলের আয় হয়েছে ১৫৭ টাকা। এর আগের ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এয়ারটেলের আয় হয়েছে ১৫৪ টাকা। সংস্থার তরফে কোনো বকেয়া বাকি নেই এমনটাই জানিয়েছেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার বাদল বাগারি। এয়ারটেল টেলিকম সংস্থার আর্থিক অবস্থাও ভালো।

এয়ারটেল ইতিমধ্যে এজিআর বাবদ টেলিকম দফতরের প্রাপ্য ৪৩,৭৮০ কোটি টাকার মধ্যে ১৮,০০০ কোটি টাকা মিটিয়ে দিয়েছে। ক্রমে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানান ডিরেক্টর ফিনান্স হরজিত কোহলি। দেশের সর্বোচ্চ আদালতের কাছে সংস্থা বাকি টাকা মেটানোর জন্য ২০ বছর সময় নিয়েছে। বকেয়া টাকার সমস্তটাই মিটিয়েছে একমাত্র রিলায়েন্স জিও। সর্বোচ্চ আদালতের কাছে বাকি টেলিকম সংস্থার দাবি বকেয়া টাকা মিটাতে ২০ বছর কিস্তির সুযোগ দেওয়া উচিত। এই নিয়ে আগামী ১০ই আগস্ট শুনানি হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026