নিউজ

বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় চতুর্থ স্থানে মুকেশ আম্বানি, সম্পত্তির পরিমান ৬ লক্ষ কোটি টাকার বেশি

এলভিএমএইচ প্রধান আর্নল্টকে টপকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে উঠে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি। শুক্রবার আম্বানির মোট সম্পদ ৩২৬ মিলিয়ন ডলার বেড়ে ৮০.২ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে, ভারতীয় মুদ্রায় যা ৬.০৪ লক্ষ কোটি টাকার সমান। অন্যদিকে, আর্নল্টের মোট সম্পদ ১.২৪ বিলিয়ন ডলার কমে গিয়ে ৮০.২ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে, ভারতীয় মুদ্রায় যা ৬.০১ লক্ষ কোটি টাকার সমান। এর ফলে মুকেশ আম্বানি চতুর্থ স্থানে উঠে এসেছে এবং বার্নাড আর্নল্ড পঞ্চম স্থানে নেমে এসেছে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মোট সম্পদ প্রথমবারের জন্য ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। জেফ বেজোস ও বিল গেটসের পরে তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা ২০২০ সালের শুরু থেকে তার মোট সম্পত্তি ২২.১ বিলিয়ন ডলার বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছেন। এই মুহুর্তে জুকারবার্গের মোট সম্পদ ১০২ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, রিলায়েন্সের চেয়ারম্যান গত জানুয়ারীর এই সূচকে একলাফে দশ ধাপ অতিক্রম করেছেন। গত মার্চ মাসে তার কোম্পানি জুকারবার্গের সঙ্গে জোট বাঁধার পরে টেলিকম জায়ান্টের কাছে তার তেলের শেয়ারের পরিমাণ ৮৬৭.৮২ টাকা থেকে ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দশকের পর দশক ধরে বিশ্বের পাঁচ ধনী ব্যক্তির তালিকায় আমেরিকানরাই প্রাধান্য দেখিয়েছেন। মাঝেমধ্যে, দু’একজন ইউরোপীয় ও এক-আধটি মেক্সিকান গোষ্ঠী এই তালিকায় উঠে এলেও আম্বানি সমস্ত হিসেব উল্টে দিয়েছে। এতদিন বিশ্বের সবচেয়ে ধনী তালিকায় মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ, বার্কশায়ার হাথওয়ের প্রধান ওয়ারেন বাফেটের নাম দেখে এসেছেন বিশ্ববাসী। অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজস বিশ্বের ধনীতম ব্যক্তি হিসেবে বিল গেটসকে টপকে যাওয়ার পরই বিষয়টি উল্টে যায়। তবে তিনিও একজন আমেরিকান ব্যক্তি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026