অফবিট

দেশসেবার অনন্য নজির, টানা ৫ ঘণ্টা খোলা ম্যানহোল পাহারা দিলেন মুম্বইয়ের মহিলা, দেখুন ভিডিও

সেনাবাহিনীতে চাকরি না করে, মন্ত্রী-আমলা না হয়েও যে দেশ সেবা করা যায়, তা দেখিয়ে দিলেন মুম্বাইয়ের এক মহিলা। না, তিনি কোন সরকারি চাকুরিজীবি নন, তা সত্ত্বেও দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ সেবায় এক অনন্য নজির গড়লেন তিনি। বৃষ্টির মধ্যেও টানা ৫ ঘন্টা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে পাহারা দিলেন খোলা ম্যানহোল। যাতে পথচলতি কারও কোন বড় দুর্ঘটনা না ঘটে। রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ি, সাইকেল, বাইক সহ পথচলতি মানুষজনকে সতর্ক করতে দেখা যায় তাঁকে।

পশ্চিম মুম্বইয়ের মাতুঙ্গার তুলসী পাইপ রোডে রাস্তার উপর একটি ম্যানহোলের ঢাকনা খোলা ছিল। বৃষ্টির সময় সেই খোলা ম্যানহোলের সামনে টানা পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকে পথচলতি মানুষকে সতর্ক করেন ওই মহিলা। তাঁর এই দেশসেবা দেখে মুগ্ধ গোটা দেশ। এদিন হাতে একখানা লাঠি নিয়ে কর্তব্যরত ট্রাফিক গার্ডের ভূমিকায় দেখা যায় তাঁকে। তাঁর নির্দেশ অনুসরণ করেই পথচলতি মানুষজন গাড়ি, বাইক নিয়ে বিপদ এড়িয়েছেন।

টানা কয়েকদিনের ভারী বর্ষণে মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত। এখনও জলমগ্ন বাণিজ্য নগরীর বিস্তীর্ণ এলাক। জল দাঁড়িয়ে রয়েছে মহানগরের বড়, ছোট, মাঝারি প্রায় সব রাস্তাতেই। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, লোকের বাড়ির ভেতর ঢুকে পড়ছে রাস্তার জমা জল। ফলে, অন্যান্য এলাকার মতো তুলসী পাইপ রোডেও জল পাস করতে খুলে দেওয়া হয়েছিল ম্যানহোল। সেই খোলা ম্যানহোল থেকে যাতে কোন বড় বিপদ না ঘটে, তাই বৃষ্টির মধ্যে টানা ৫ ঘণ্টা সেখানে দাঁড়িয়ে খোলা ম্যানহোল পাহারা দেন সেই মহিলা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026