বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্তা মুকেশ অম্বানি। তিনি এবার টপকে গেলেন ওয়ারেন বাফেটকে। তাঁর সামনে এবার ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়ে নতুন উচ্চতায় পৌঁছানোর সাথে সাথেই ওয়ারেন বাফেটকে টপকে পাঁচ নম্বরে উঠে আসেন মুকেশ অম্বানি।
ফোর্বসের হিসেব অনুযায়ী এই মুহূর্তে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫.৬১ লক্ষ কোটি টাকা। মুকেশ অম্বানির আগে আছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ, তাঁর সম্পত্তির পরিমাণ ৮৯ বিলিয়ন ডলার। তালিকার শীর্ষে আছেন আমাজন কর্তা জেফ বেজোস। তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৫.৮ বিলিয়ন ডলার। তারপরই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১৩.১ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন বার্নার্ড আর্নল্ড এবং তার পরিবার, যাদের মোট সম্পত্তির পরিমাণ ১১১.৮ বিলিয়ন ডলার।
ফোর্বসের দেওয়া হিসেব অনুযায়ী প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা চারজনেরই সম্পত্তির পরিমাণ ০.২০ থেকে ১.৭২ শতাংশ কমেছে। সেখানে মুকেশ অম্বানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ৪.৪৯ শতাংশ। বুধবার রিলায়েন্সের শেয়ারের দাম ২০০০ টাকার গন্ডি ছাড়িয়েছে। বুধবার বাজার বন্ধের সময় রিলায়েন্সের শেয়ারের দাম হয়েছে ২০০৪ টাকা। প্রসঙ্গত, গত কয়েক মাসে একের পর এক বিদেশী বিনিয়োগ পেয়েছে রিলায়েন্স জিও। গত সপ্তাহেই ৩৩,৭৩৭ কোটি টাকা জিওতে বিনিয়োগ করে গুগল। এর আগে ফেসবুক, কোয়ালকমের মতো সংস্থাও বিনিয়োগ করেছিল জিওতে। এইসবের ফলেই রিলায়েন্স কর্তার এই রকেট গতির উত্থান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…