গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হয়ে চলেছে। বাদ যাচ্ছে না বৃহস্পতিবারও। এদিন ভোর থেকেই ফের ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। গত ২৪ ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শহর কলকাতায়। চলতি মাসে এখনও পর্যন্ত যা কলকাতায় সর্বাধিক দৈনিক বৃষ্টি। চলতি বছরে কলকাতায় জুড়ে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টি হয়েছে জুনে। সেই তুলনায় কিছুটা কম হচ্ছে এ মাসে। অবশ্য গত বছরের থেকে একেবারেই আলাদা এ বারের বৃষ্টি পরিস্থিতি। এখনও পর্যন্ত যত নির্দিষ্ট পরিমাণের থেকে ১৫০ মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়।
এদিন ভোর থেকেই দফায় দফায় বৃষ্টি আসে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। একইসঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে ব্যারাকপুর ও বর্ধমানেও (৫৫ মিমি)। এই দুই জায়গায় যথাক্রমে ৬৫ মিমি ও ৫৫ মিমি বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানেও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, উত্তরপূর্ব ভারতের ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে উত্তরবঙ্গে বর্ষা সক্রিয় থাকার পাশাপাশি ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। যে কারণে দক্ষিণবঙ্গেও সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। দক্ষিণবঙ্গে বৃষ্টির এই সক্রিয়তা কমতে পারে শুক্রবার থেকেই। তবে এর ফলে ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াবে বঙ্গবাসীর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…