নিউজ

জলমগ্ন বানিজ্য নগরী, গত ৪৬ বছরের রেকর্ড ভাঙল এবারের বর্ষা

জলমগ্ন বানিজ্য নগরী মুম্বাই। একদিকে করোনার রেকর্ড সংক্রমণ, অপরদিকে প্রবল বৃষ্টি। দুইয়ে মিলে নাজেহাল অবস্থা মুম্বাইয়ে। দেশের সব থেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। আবার তার মাঝে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মহারাষ্ট্রের প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে। জানা গিয়েছে, গতকাল বুধবার বৃষ্টির পরিমাণ গত ৪৬ বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। একদিনে এত বৃষ্টি যেনো মুম্বাইকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

যদিও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি কমলেও তা আরও বেশ কিছু দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, গত ৪৬ বছরে দক্ষিণ মুম্বইয়ের কোলাবা এলাকায় একদিনে এত বৃষ্টি হয়নি। গতকাল বুধবার ১০৭ কিমি বেগে হাওয়া ও তার সঙ্গে মুষলধারায় ক্রমাগত বৃষ্টিতে ডুবে গিয়েছে বেশ কিছু অঞ্চল। জলের তলায় চলে গিয়েছে রেললাইন। বেশ কিছু গ্রাম জলের তলায় ভেসে গিয়েছে। অনেকের বাড়িতে অবাধে ঢুকছে জল।

এমন বৃষ্টির ফলে সাধারণ জনজীবন বিপর্যস্ত। যানচলাচল বিঘ্নিত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে মুম্বাইবাসীদের ঘর থেকে না বেরোনোর অনুরোধ করেছেন। গতকাল কোলাবা অঞ্চলে ৩৩১.৮ মিমি বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি শেষ বার হয়েছিল ১৯৭৪ সালের আগস্ট মাসে। এছাড়া মেরিন ড্রাইভসহ বেশ কিছু অঞ্চলে গাছ উপড়ে গিয়েছে হাওয়ার দাপটে। জওহরললাল নেহেরু পোর্ট ট্রাস্টে আছাড় খেয়েছে ১১০ কোটি টাকার ক্রেন। গোটা মুম্বাইতে হাই এলার্ট জারি করা হয়েছে। কোলাবা, নরিম্যান পয়েন্ট, মেরিন ড্রাইভ অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026