নিউজ

রাম মন্দির ভেঙেই তৈরি হবে মসজিদ, উস্কানিমূলক মন্তব্য মুসলিম ধর্মগুরুর

অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের একদিন পর, বৃহস্পতিবার উস্কানিমূলক মন্তব্য করলেন সর্বভারতীয় ইমাম সমিতির সভাপতি সাজিদ রশিদি। তিনি তাঁর অনুগামীদের আশ্বস্ত করে বলেন, এই মন্দিরটি ভেঙে দেওয়ার পর এখানে একটি মসজিদ নির্মাণ করা হবে। একইসঙ্গে তিনি এও বলেন যে, অযোধ্যার বিতর্কিত জমিতে কোনও মন্দির ভেঙে বাবরি মসজিদ গড়ে তোলা হয়নি।

রাম মন্দির ও বাবরি মসজিদ বিতর্ক প্রসঙ্গে সাজিদ রশিদি এদিন বলেন, ‘ইসলাম বলেছে একটি মসজিদের জায়গায় সর্বদা মসজিদই হবে। অন্য কিছু তৈরি করার জন্য এটি ভাঙা যাবে না। আমরা বিশ্বাস করি এখানে মসজিদ ছিল এবং এখানে মসজিদই থাকবে। মন্দির ভেঙে গড়ে তোলা হয়নি মসজিদটি। তবে এবার মসজিদ নির্মাণের জন্য মন্দিরটি ভেঙে ফেলা হবে।’ তিনি এদিন আরও বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে রাম মন্দির ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

প্রসঙ্গত, গতকাল অযোধ্যার রাম জন্মভূমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান সম্পন্ন হয়। মন্দিরটি নির্মাণের জন্য প্রায় ৩ বছর সময় লাগবে বলে জানা গেছে। বাবরি মসজিদ যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই গড়ে তোলা হবে মন্দিরটি। গত বছর নভেম্বর মাসে কয়েক দশক দীর্ঘ রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মামলার রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এমনকি অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ তদারকি করার জন্য কেন্দ্রকে ট্রাস্ট গঠনের নির্দেশও দেয় আদালত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026