শ্রেয়া চ্যাটার্জি – উড়িষ্যার একটি মন্দির থেকে উদ্ধার হল ১০ ফুট দৈর্ঘ্যের একটি ভয়ংকর সাপ। সাপটি যে সে সাপ নয় কিং কোবরা। সাপটি উদ্ধার হয়েছে উড়িষ্যার গঞ্জাম জেলার বহরমপুর থেকে। বনদপ্তর এর কর্মীরা এসে উদ্ধার করে নিয়ে গেছে। তবে ভাগ্য ভালো যে সাধারণের কাছে গিয়ে সাপটি প্রাণ হারায়নি। বনদপ্তর এর কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে। পরে তাকে একটি বনাঞ্চলে নিরিবিলি স্থানে সাবধানে ছেড়ে দেওয়া হয়েছে।
শুধু গঞ্জামেই নয়, কয়েকদিন আগে ৮ ফুট লম্বা একটি ভারতীয় রক পাইথন জলপাইগুড়ির এক বাসিন্দার বাড়ি রান্নাঘরে ঢুকে যায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির আমবাড়ি এলাকায়। তবে শেষ পর্যন্ত বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে।
পৃথিবীতে বছরে বহু মানুষের মৃত্যু হয় বিষধর সাপের কামড়ে। সাপ এমনিতে খুবই ভীতু নিরীহ জন্তু। মানুষদের দেখে ভয় পেয়ে এরা ছোবল মারে বা বিষ ছোঁড়ে। তবে মানুষের কাছাকাছি এসেও এদের মাঝে মাঝে মৃত্যুবরণ করতে হয়। চারিদিকে বনাঞ্চলের অভাবের জন্য, এরাও খাবারের খোঁজে জনবসতির মধ্যে ঢুকে পড়ে। সমস্যা তখনই হয়, দন্দ্ব বাঁধে মনুষ্য সমাজের সঙ্গে। তবে এদের ও বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে। বনদপ্তর এর কর্মীদের সাহায্যে এরা ফিরে যায় বনাঞ্চলে, তাদের নিজস্ব জায়গায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…