নিউজ

রাম মন্দির নিয়ে উস্কানি পাকিস্তানের, কড়া ভাষায় জবাব ভারতেরও

রামমন্দির নির্মাণের দিন মন্দির নির্মাণ নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। এবার সেই ইস্যুতে পাকিস্তানকে কড়া ভাষায় কথা শোনালো ভারত। রামমন্দির তৈরির আগে ভারতের সমালোচনা করেছিল পাক সরকার। পাক সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ভারত আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রইলো না। হিন্দু রাষ্ট্রে পরিণত হলো। পাকিস্তানের সেই কথারই কড়া জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোনো সন্ত্রাসবাদীদের দেশ থেকে শিখব না কি করা উচিত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, “সন্ত্রাসীবাদীদের আশ্রয় দেওয়া দেশের থেকে এমন কথাই কাম্য। ভারতের সমস্ত ইস্যুতে পাকিস্তানের দখলদারি সহ্য করা হবে না। রামমন্দির সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাইরের কারও নাক গলানো ভারত বরদাস্ত করবে না। আমাদের কি করা উচিত সেটা কোনো সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া দেশের কাছ থেকে শিখবো না।”

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান যেন ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলায়। রামমন্দির তৈরি হয়েছে আদালতের রায় মেনে, সেখানে বাইরের দেশের কিছু বলার অধিকার নেই বলে জানিয়ে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত, পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বুধবার রামমন্দির নির্মাণ নিয়ে বক্তব্য রাখেন। সেখানে তিনি রামমন্দির প্রসঙ্গে ভারতের সমালোচনা করেন, সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।

পাক রেলমন্ত্রী বলেছিলেন, ভারত এখন রাম নগর হয়ে গিয়েছে। ভারতে আর ধর্মনিরপেক্ষতা নেই। এর আগে যখন রামমন্দির নিয়ে সুপ্রীম কোর্টের রায় বেরোয় তখনও একই ধরণের মন্তব্য করেছিলেন পাক রেলমন্ত্রী। তখন ভারতের তরফে কিছু জবাব না দেওয়া হলেও এখন কড়া ভাষায় এই মন্তব্যের জবাব দেওয়া হলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026