ইয়েদিপোরা : ইয়েদিপোরা গ্রামের পাট্টান এলাকায় এক জঙ্গিকে নিকেশ করার ঘটনায় ফের উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে উপত্যকায়। এদিন বারামুল্লা জেলার এক এনকাউন্টারে মারা গিয়েছে এক জঙ্গি। এমনকি দুপক্ষের লাগাতার গুলির লড়াইয়ে আহত হয়েছেন একজন স্পেশাল পুলিস অফিসার এবং এক সেনা আধিকারিক।
এদিন সকাল থেকেই ইয়েদিপোরা গ্রামের পাট্টান এলাকায় অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। আর ঠিক সেই সময়ই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আর এই ঘটনার পরে থেমে থাকেননি নিরাপত্তাবাহিনীরাও। দুপক্ষের নধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়।
আর দুপক্ষের এই গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি। আর বাকি দুজন আহত অফিসার আর নাগরিককে ইতিমধ্যেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে শ্রীনগর হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, তাদের অবস্থা শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
কিন্তু এতোকিছুর পরেও এখনো থামেনি গুলির লড়াই, নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই এখনও চলছে।এমনকি নিরাপত্তাবাহিনী একটি বাড়ির মধ্যে থাকা দুই জঙ্গিকেও ঘিরে ফেলেছে। আর সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ে তপ্ত উপত্যকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…