তামিলনাড়ু : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো তামিলনাড়ুর কুড্ডালোর জেলা। একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জন মারা গেছেন বলে সূত্রের খবর। চেন্নাই থেকে ১৯০ কিমি দূরে এই বাজি কারখানায় বিস্ফোরণে আস্ত বিল্ডিংও ধসে পড়েছে।
এই ঘটনায় এখনো পর্যন্ত চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রের খবর ধংসস্তুপের ভিতরে হয়তো এখনও অনেকেই আঁটকে আছেন, তবে তাদের উদ্ধার না করা পর্যন্ত বলা যাচ্ছেনা কতজন আহত হয়েছেন। এই চাঁপা পড়ে যাওয়া মানুষদের উদ্ধার করতে এখনো বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে উদ্ধারকারীর দল। স্থানীয় লোকজন জানান তিন কিমি দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
আজ বেলার দিকে হঠাতই প্রবল বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার পরেই স্বাভাবিকভাবে ওই এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খোদ বাজি কারখানার মালিকও।
এই দিনের দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মৃতদের পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসে পৌছায়। কিন্তু কি করে বাজি কারখানায় এমন দুর্ঘটনা ঘটলো তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…