নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ ছয় বিরোধী শাসিত রাজ্যগুলির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে JEE ও NEET পরীক্ষা হবেই। কোনওভাবেই ছাত্র-ছাত্রীদের একটা বছর নষ্ট করতে নারাজ বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। তাই ছয় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
পশ্চিমবঙ্গ সহ আরও যে পাঁচটি রাজ্য আবেদন করেছে সেই রাজ্যগুলি হল, ঝাড়খন্ড, পাঞ্জাব, চন্ডিগড় ও রাজস্থান। রাজ্যগুলির মন্ত্রীদের আবেদনে বলা হয়েছিল যে, গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্ট JEE ও NEET পরীক্ষাকে কেন্দ্র করে যে রায় দিয়েছে, তাতেই ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি থাকতে পারে। এমনকি পরীক্ষা হলে এসে পরীক্ষা দেওয়া বা যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হতে পারে বলেও তারা আবেদন করেছিলেন।
সেই আবেদনের ভিত্তিতে আজ, অহুক্রবার ফের শুনানি হওয়ার কথা ছিল দেশের সর্বোচ্চ আদালতে। তবে শীর্ষ আদালতে হওয়া শুনানি রাজ্যগুলির পক্ষে সুখকর হল না। কার্যত কেন্দ্রের পক্ষে রায় দিয়ে ছয় রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ১ সেপ্টেম্বর থেকে JEE পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তা শেষ হবে ৬ সেপ্টেম্বর। অন্যদিকে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে NEET পরীক্ষা শুরু হওয়ার কথা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…