অরূপ মাহাত: বর্তমানে ইনভেস্টমেন্টের জন্য পোস্ট অফিসের সেভিংস স্কিম অত্যন্ত ভরসা যোগ্য এবং সুরক্ষিত৷ এই স্কিমে ফিক্সড ডিপোজিট করলে এখান থেকে মিলবে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স ছাড়ও৷ তাই পোস্ট অফিসের এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করা বর্তমানে অত্যন্ত লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ করোনা মহামারি জনিত কারণে আয়কর বিভাগ ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্টের সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ৩১ জুলাই ২০২০ করেছে৷ ফলে, এই ৩১ জুলাইয়ে মধ্যে লগ্নি করলে বিশাল সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
পোস্ট অফিসের এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট আসলে কী? এটি ভারত সরকারের একটি স্মল সেভিংস যোজনা ৷ মাত্র ১০০ টাকা থেকে যেখানে ইনভেস্ট করতে পারেন গ্রাহকরা৷ ১০০, ৫০০, ২০০০ টাকার নোটের মতো এনএসসি-র ১০০, ৫০০, ১০০০, ৫০০০ টাকার সার্টিফিকেট পাওয়া যায় ৷ তবে এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে কোনও উর্ধ্বসীমা নেই ৷ সেভিংস অ্যাকাউন্টে যেখানে ৪.৮ শতাংশ সুদ মেলে সেখানে এনএসসি থেকে বার্ষিক ৬.৮ শতাংশ সুদ মিলবে বলে জানা গেছে৷
যে কোনও ব্যক্তি এই স্কিমে লগ্নি করে সার্টিফিকেট কিনতে পারেন৷ এই সার্টিফিকেট কেনা যেতে পারে বাচ্চাদের নামেও৷ নূন্যতম ৫ বছরের জন্য ইনভেস্ট করতে হয় এই সার্টিফিকেট স্কিমে৷ প্রতি বছরের শেষে যোগ হয় সুদের টাকা এবং চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে সুদ। ১০০ টাকা জমা করলে ৫ বছর পর তা হবে ১৪৪ টাকা৷ এই স্কিমে গ্রাহকের টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং সময়মতো সরকার নির্ধারিত রিটার্ন ফেরত পাবেন গ্রাহক৷ ১০ হাজার টাকা জমা করে ৫ বছর পর ম্যাচিওরিটিতে ১৩৮৯০ টাকা ফেরত পাবেন গ্রাহক৷ সেই সঙ্গে প্রতি বছর ১.৫ লক্ষ টাকার ইনভেস্টমেন্টে মিলবে আয়কর ৮০ সি অনুযায়ী ট্যাক্স ছাড়৷
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…