এবার করোনায় আক্রান্ত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আজ তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন একথা। ট্যুইটে যিনি লিখেছেন, “একটি দরকারে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে করোনা পরীক্ষা হয় আমার এবং রেজাল্ট পজিটিভ আসে। গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সকলকে সাবধানতা নেওয়ার জন্য অনুরোধ করছি।”
তিনি আরও জানিয়েছেন, এই মুহূর্তে তিনি হোম আইসোলেশনে আছেন এবং তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন সকলকে তিনি করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন। একাধিক প্রাক্তন ও বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রান্ত হয়েছেন করোনায়। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হন। সিপিএম নেতা মহম্মদ সেলিম, ড. ফুয়াদ হালিম সকলেই আক্রান্ত হন করোনায়। এমনকি করোনায় প্রয়াত হয়েছেন প্রাক্তন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…