শ্রেয়া চ্যাটার্জি – এই ভিডিওটির কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে। একেক জন একেক রকম ভাবে তাদের প্রশংসা প্রকাশ করেছেন। কেউ বলেছেন ‘ওয়াও’, কেউ বলেছেন ‘বিউটিফুল’। ভিডিওটি সকলের চোখের সামনে আসে যখন আই.এফ. এস অফিসার সুশান্ত নন্দ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিদেশি টিয়া পাখি সে নারকেল গাছে বসে, একটি ডাব সেই গাছ থেকে পেড়ে সেখানে বসেই ঠোঁট দিয়ে ফুটো করে একেবারে মনুষ্য কায়দায় ডাব মুখের উপরে ধরে ঢকঢক করে সেই ডাবের জল খাচ্ছে।
সুশান্ত নন্দ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দিয়ে তার উপরে লিখেছেন ‘কে না ভালোবাসে ডাবের জল খেতে’, হজমের ভালো উপাদান হিসাবে ডাবের জলকে মনে করা হয়। প্রতিদিন ডাবের জল খেলে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় থাকে, যার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই দর্শকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। পাখিটিকে দেখে মনে হচ্ছে এটি ম্যাকাও প্রজাতির কোন পাখি। টিয়া পাখির বংশধর। বিদেশি টিয়া বললেও ভুল হয় না। এরা ভীষণ পোষ মানে। পাখিটির প্রভু হয়তো তাকে এই কৌশল শিখিয়েছেন। তবে অত বড় ডাব কি করে মুখের মধ্যে ঢেলে সে জল খাচ্ছে, তা সত্যিই খুব বিস্ময়ের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…