ডাবল স্ট্যাক কন্টেইনার চালানোর জন্য বিশ্বের প্রথম বৈদ্যুতিক টানেল নির্মাণ করল ভারতীয় রেল
ডাবল স্ট্যাক কন্টেইনার চালানোর জন্য বিশ্বের প্রথম বৈদ্যুতিক টানেল তৈরি করছে ভারতীয় রেল। ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ডিএফসিসিআইএল) সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে হরিয়ানার সোহনার নিকটস্থ আরাবল্লি পর্বত এলাকায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের (ডাব্লুডিএফসি) অধীনে এক কিলোমিটার দীর্ঘ টানেলের জন্য গুহা তৈরির কাজ শুরু করেছে।
ডিএফসিসিআইএল সূত্রে খবর, এটি ডাবল স্ট্যাক কন্টেইনার চালানোর জন্য বিশ্বের প্রথম বৈদ্যুতিক রেল টানেল হতে চলেছে। ভৌগোলিকভাবে এই টানেলটি নিরাপদ এবং স্থিতিশীল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তাঁদের দাবি, এটি মূলত কোয়ার্টজাইট ও স্কিস্ট দ্বারা গঠিত। এক কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি হরিয়ানার মেওয়াত ও গুরুগ্রাম জেলা দুটিকে সংযুক্ত করেছে। উচ্চতর ওভার হেড ইকুইপমেন্ট সহ ডবল লাইন সমন্বিত করার জন্য এই ডি-আকারের টানেলটি তৈরি করা হচ্ছে। এতে যে ১৫০ বর্গমিটারের ক্রস-বিভাগীয় এলাকা রয়েছে।
যা করিডোরটিকে ডাবল স্ট্যাক কন্টেইনার চলাচলে সক্ষম করে তুলেছে। হরিয়ানার মেওয়াত ও গুড়গাঁও জেলাকে সংযুক্ত করার জন্য আরাবল্লি পর্বতের উপর খাড়া খাড়া ভাবে সুড়ঙ্গটি তৈরি করা হচ্ছে। যা ডাব্লুডিএফসি’র প্রস্তাবিত প্রকল্পের সঙ্গে ৭০ থেকে ৮০ মিটারের ব্যবধানে অবস্থিত। রেওয়াড়ি থেকে মাদার পর্যন্ত ৩০০ কিলোমিটারেরও বেশি ট্র্যাক তৈরির কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…