বিনোদন

ফের মানবিক রূপ অভিনেতার, সব্জি বিক্রি করা তরুণীকে চাকরি দিলেন সোনু সুদ

দেশজুড়ে করোনা আবহে সাধারণ মানুষের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন হাজার হাজার মানুষ। তেমনভাবেই হায়দ্রাবাদের বাসিন্দা উনদাদি সারদা কাজ করতেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। কিন্তু চলমান লকডাউনে কাজ হারিয়ে ফেলেন তিনি। ফলে জীবিকা নির্বাহের জন্য শ্রীনগর কলোনীতে বিক্রি করছিলেন শাক-সবজি।

তবে তার এই খারাপ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। জানা গিয়েছে কাজ হারানো তথ্যপ্রযুক্তি কর্মীকে চাকরি দিয়েছেন তিনি। তবে তিনি তাকে ঠিক কি কাজ দিয়েছেন সেই বিষয়ে স্পষ্ট জানা যায়নি।

উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় রিচি শেলসন নামের এক ব্যক্তি সর্বপ্রথম সারদার এই পরিস্থিতির কথা তুলে ধরেন। সারদাকে কাজ দেওয়ার ব্যাপারে রিচির সেই ট্যুইটে সোনু লিখেছেন, “আমার অফিসিয়ালরা তার সাথে দেখা করেছেন। ইন্টারভিউ হয়েছে, চাকরির চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। জয় হিন্দ।”

প্রসঙ্গত, সারদা তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ হারানোর পর ভোর চারটেয় উঠে সব্জির পাইকারি বাজারে যেতেন। সেখান থেকে সব্জি কিনে এনে শ্রীনগর কলোনীর রাস্তায় তা বিক্রি করতেন। তবে এই বিষয়ে তিনি বলেন, “বাঁচার জন্য সৎভাবে করা কোনও কাজই ছোট নয়।”

অন্যদিকে, সারদার চাকরি পাওয়ার ব্যাপারে রিচি একটি সংবাদমাধ্যমকে বলেন যে সোনু সুদ তাকে ফোন করেছিলেন। উনি মেয়েটির ওপর লক্ষ্য রেখেছিলেন। শুধু তাই নয় সারদার চাকরি পাওয়াতেও তিনি খুব খুশিও হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026