২০১৬ সালের ফ্রান্সের দাসোল থেকে ৩৬টি রাফাল বিমান কেনার চুক্তি করেছিল ভারত। এরমধ্যে ১৮টি থাকবে হরিয়ানার অম্বালা ও বাকি ১৮ থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারায়। প্রায় ৫৯ হাজার কোটি টাকার চুক্তি ছিল। এবার সেই চুক্তি অনুযায়ী সোমবার ফ্রান্সের এয়ারবাস থেকে ৫ টি রাফাল বিমান উড়ে গেল ভারতের উদ্দেশ্যে । এই বিমানগুলোকে ভারতীয় বায়ুসেনার পাইলটরাই ৭ হাজার ৩৬৪ কিমি দূরত্ব অতিক্রম করে নিয়ে আসছে।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বর্দোয় অবস্থিত মেরিনিয়াক বায়ুসেনা ঘাঁটি থেকে গতকাল ভারতের উদ্দেশ্যে রওনা দেয় দাসোল থেকে নির্মিত ৫টি রাফাল যুদ্ধবিমান। সেই আসার পথে মাঝ-আকাশে এই বিমানগুলি ফরাসি বায়ুসেনার ‘এ৩৩০ ফিনিক্স এমআরটিটি’ ট্যাঙ্কার বিমানের থেকে জ্বালানি ভরে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতীয় বায়ুসেনা। যা মুহূর্তেই ভাইরাল।
চার বছর পর প্রথম ব্যাচের বিমান বুধবার ভারতে আসছে। এই বিমানগুলি থাকবে চিন ও পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০০ কিমি দূরে অবস্থিত অম্বালায়। এর জন্য বায়ুসেনার ১৭ নম্বর “গোল্ডেন অ্যারো” স্কোয়াড্রনকে পুনরুজ্জীবিত করা হয়েছে। এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে, বুধবার কখন এই অত্যাধুনিক বিমানের চাকাগুলি ভারতের মাটি স্পর্শ করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…