আগামীকাল বুধবার ভূমি পুজো সম্পন্ন হতে চলেছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের। পুজোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বেশ কিছু মান্যগণ্য ব্যক্তি। ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার প্রকাশ্যে এসেছে এই মন্দিরের ছবি।
জানা গিয়েছে, মন্দিরটির উচ্চতা হতে চলেছে ১৬১ ফুট। অর্থাৎ, ৩০ বছর আগে তৈরি করা ডিজাইন থেকে এবার ২০ ফুট বাড়ানো হয়েছে। সাথে মন্দিরে থাকবে ৫ টি ডোম দেওয়া মণ্ডপ ও একটি শিখর। এছাড়াও, পূর্বের ডিজাইনে থাকা পিলার সংখ্যা ২১২ থেকে ৩৬০ করা হয়েছে। প্রত্যেকটি সিঁড়ি হবে ১৬ ফুট চওড়া এবং মূল মন্দিরের চারপাশে থাকবে আরও ৪ টি ছোট মন্দির।
উল্লেখযোগ্য, এই রাম মন্দিরটি তৈরি হচ্ছে ‘শ্রী রাম’ খোদাই করা ২ লক্ষ ইঁট দিয়ে। শুধু তাই নয় রাজস্থানের বংশী পাহাড়ের পাথর দিয়ে গড়ে উঠবে গোটা মন্দিরটি। সম্পূর্ণ মন্দির তৈরি হতে খরচ হবে ৩০০ কোটি টাকা, এছাড়া সময় লাগবে সাড়ে ৩ বছর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…