নিউজ

আগামীকাল রাম মন্দিরের ভূমিপূজা, জানুন রাম মন্দির তৈরির খরচ কত?

বহু প্রতীক্ষার অবসান। অবশেষে আগামী ৫ই আগস্ট বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপূজা। ওই ভূমিপূজায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ৪০ কেজির রুপোর ইট স্থাপন করবেন। তবে পূর্বে মন্দির তৈরির যে খসড়া করা হয়েছিল তা এবার আমূল বদলে আরও বড় আকারে তৈরি করা হবে মন্দির। গত বছর ৯ই নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতের তরফে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দেওয়া হয়।

জানা গিয়েছে, রাম মন্দিরের উচ্চতা করা হবে ১৬১ ফুট। রাম মন্দিরে পাঁচটি ছোট চূড়া থাকবে বলে জানা গিয়েছে। মন্দিরে মূর্তি থাকবে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান ও গণেশের। নতুন ছকের মন্দিরের বালি পাথরের পরিমাণ হবে ৬ লক্ষ কিউবিক ফুট। যা আগে নির্ধারিত হয়েছিল ৩ লক্ষ কিউবিক ফুট। নতুন ছকে ফের রাম মন্দিরের কাজ শুরু হওয়ায় খুশির আমেজ ছড়িয়েছে চন্দ্রকান্ত সোমপুরার পরিবারে।

মন্দির তৈরির বাজেট ধরা হয়েছে কমপক্ষে ৩০০ কোটি টাকা। তবে মন্দির সংলগ্ন আশেপাশে স্থান জুড়ে উন্নয়নমূলক কাজ চালাতে গেলে বাজেট ১০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানা গিয়েছে। মন্দির তৈরির ক্ষেত্রে দেশ জুড়ে আর্থিক সাহায্য তোলা হবে। এর জন্য চলতি বছরের ২৫শে নভেম্বর থেকে ২৫শে ডিসেম্বর দেশের প্রায় ১০ কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে।মন্দিরের কাজ সম্পূর্ণ হতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে। শুধু ইঞ্জিনিয়ার, ডিজাইন আর্কিটেক্ট ও ট্রাস্টের তরফে ইতিবাচক ইঙ্গিত পেলেই পুরোদমে চালু হবে মন্দির তৈরির কাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026