দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনও আপোস করবে না ভারত। চিনকে কড়া ভাষায় আরও একবার জানিয়ে দিল নয়াদিল্লি৷ ভারতীয় সেনার পক্ষ থেকে পঞ্চম বারের জন্য বার্তা দিতে গিয়ে চিনা আগ্রাসনের জবাব দিয়ে জানিয়েছে ভারত৷ একইসঙ্গে ভারতের পক্ষ থেকে ভারত এও স্পষ্ট করে জানানো হয়েছে যে, প্যাংগং হ্রদ ও পূর্ব লাদাখের বিভিন্ন এলাকা থেকে দ্রুত সেনা সরানোর কাজ শুরু করুক চিন৷ রবিবার ভারত ও চিন সেনার গুরুত্বপূর্ণ আধিকারিকদের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন নিয়ে একটি বৈঠক হয়৷ টানা ১১ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে দু পক্ষের মধ্যে একটি রফাসূত্রে পৌঁছনোর জোর দেওয়া হয়৷
জানা গেছে, এদিনের বৈঠকে ভারতীয় প্রতিনিধদল নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দেন। ভারতীয় প্রতিনিধি দল বৈঠকে দাবি তোলেন, ২ পক্ষের সম্পর্ক ঠিক রাখতে পূর্ব লাদাখ সেক্টর এলাকায় সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। তবে তার আগে চিনা সেনাবাহিনীকে পিছিয়ে নিয়ে যেতে হবে৷ এদিন ভারতের প্রতিনিধিরা স্পষ্ট করে দেন যে, ভারতীয় সেনাবাহিনী কোনও পরিস্থিতিতেই নিজেদের এক বিন্দু জমিও ছাড়তে রাজি নয়।
দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর চিন গলওয়ান ও আরও কয়েকটি এলাকা থেকে সেনা সরিয়ে নিলেও এখনও বেশ কয়েকটি এলাকায় চিনা সেনা মোতায়েন রয়েছে। প্যাংগং হ্রদ, ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে আট পর্যন্ত নিজেদের শক্তি বাড়িয়েছে চিনের সেনাবাহিনী৷ গোগরা এলাকা থেকে এখনও নিজেদের সেনা পুরোপুরি সরিয়ে নেয়নি চিন৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…