অফবিট

AC ছাড়া ঘর ঠাণ্ডা রাখবেন কীভাবে? জানুন পদ্ধতি

শ্রেয়া চ্যাটার্জি – বাইরে চাঁদি ফাটা রোদ কিংবা বর্ষার ভ্যাপসা গরমেই ঘরে টিকে থাকাই দায় হয়ে উঠেছে সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান সব ফেল। অবশেষে এসি কেনা বা একটু সাশ্রয় করতে কুলার কেনা। এইসব ব্যবহার করে মাসে শেষে পকেট থেকে চলে যায় গাদাগাদা টাকা ইলেকট্রিক বিল দিতে। কিন্তু এসি ছাড়াই ঘর কে একেবারে এসির মতন ঠান্ডা করতে পারবেন কয়েকটা ঘরোয়া উপায়ে মেনে চললেই। জেনে নিন সেই উপায় গুলো কি কি –

১) ঘরকে ঠান্ডা রাখতে ঘরে-বাইরের দুপুরের কড়া রোদ কে কখনো ঘরে ঢুকতে দেবেন না। তাই মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘরের দরজা-জানালা বন্ধ করে দিন কিংবা জানালাতে মোটা পর্দা কিংবা খসখস লাগাতে পারেন। তবে খসখস কে মাঝেমধ্যে জল দিয়ে ভিজিয়ে ঠান্ডা করতে হয়।

২) রাত্রি বেলা শোবার সময় টেবিল ফ্যানকে জানলার ধারে লাগিয়ে রেখে শুতে যান যাতে বাইরের হাওয়া আপনার কাছে খুব সহজেই চলে আসতে পারে।

৩) টেবিল ফ্যানের সামনে এক গামলা ভর্তি বরফ এবং ঠান্ডা জলের বোতল রেখে দিলে ঘর অনায়াসেই ঠান্ডা হয়ে যায়।

৪) ঘরে বিনা কারণে টিভি, আলো, কম্পিউটার ইত্যাদি চালিয়ে রাখবেন না, এইসব চালিয়ে রাখলে বিল তো উঠবেই এমনকি ঘরের তাপমাত্রা অনেকটা বেড়ে যায়।

৫) স্বাভাবিকভাবে ঘরকে ঠান্ডা করতে ঘরের চারপাশে প্রচুর বড় বড় গাছপালা লাগান। যদি তেমন জায়গা না থাকে তাহলে ঘরের মধ্যেই প্রচুর ইনডোর প্লান্ট লাগাতে পারেন। যা আপনার ঘরের পরিবেশে অনেকটাই অক্সিজেন যোগাবে এবং ঠান্ডা ও দূষণমুক্ত করবে।

৬) ঘরের রং এবং জানলা দরজার রং সাদা বা হালকা রঙের করবেন। যাতে তাপ কম শোষিত হবে।

৭) ঘরে যথা সম্ভব পরিবেশবান্ধব জিনিস দিয়ে আসবাবপত্র বানানোর চেষ্টা করুন। প্লাস্টিকের আসবাবপত্র অনেক পরিমাণে তাপ শোষণ করে, যার ফলে ঘর গরম থাকে। প্লাস্টিকের আসবাব পত্রের জায়গায় নিয়ে আসুন কাঠের ফার্নিচার। কাঠের ফার্নিচার যদি অনেক বেশি দাম মনে হয়, তাহলে তার পরিবর্তে রাখতে পারেন বেতের ফার্নিচার। রংবেরঙের বাহারি প্লাস্টিকের মাদুর এর পরিবর্তে রাখতে পারেন সেকেলে ঠান্ডা শীতলপাটি। বাঁশের তৈরি এখন অনেক ফার্নিচার কিনতে পাওয়া যায় যা দেখতেও সুন্দর এবং ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026