নিউজ

পৃথিবীর কাছাকাছি গ্রহাণুর আবিষ্কার করলেন ভারতের দুই স্কুল ছাত্রী, নাসা থেকে মিলল স্বীকৃতি

সোমবার মহাকাশ গবেষণা বিষয়ক এক ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে যে, ভারতের দুই কিশোরী ইউনিভার্সিটি অফ হাওয়াই টেলিস্কোপের সাহায্যে নেওয়া চিত্রের মাধ্যমে পৃথিবীর কাছাকাছি এক গ্রহাণুর আবিষ্কার করেছে। গ্রহাণুটি বর্তমানে মঙ্গল গ্রহের নিকটবর্তী অবস্থান করেলেও প্রায় দশ মিলিয়ন বছরের মধ্যে এর কক্ষপথটি পৃথিবীকে অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। স্পেস ইন্ডিয়া নামের এক বেসরকারি প্রতিষ্ঠানে এই দুই ১৪ বছর বয়সী মেয়ে প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে। সুরাটের এই দুই কিশোরী বিষয়টি নাসার বিজ্ঞানী গোষ্ঠী আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অনুসন্ধান সহযোগিতা (আইএএসসি) ও স্পেস ইন্ডিয়ার যৌথ পরিচালনায় একটি গ্রহাণু অনুসন্ধান অভিযানের অংশ হিসাবে এটি আবিষ্কার করেন।

এই ছাত্রীদের মধ্যে একজন বৌহিহি ভেকারিয়া জানান, ‘গ্রহাণুটির নামকরণের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি।’ বড় হয়ে একজন নভোচারী হয়ে উঠতে চান বলেও জানান এই তিনি। অন্য ছাত্রী রাধিকা লাখানি তার পড়াশুনার জন্য কঠোর পরিশ্রম করেছেন জানিয়ে বলেন ‘ঘরে একটা টিভিও নেই, যার ফলে আমি পড়াশোনায় মনোনিবেশ করতে পেরেছি।’ স্পেস ইন্ডিয়ার এক প্রবক্তা জানান, নাসা এই গ্রহাণুটির কক্ষপথের বিষয়টি নিশ্চিত করলে এইচএলভি ২৫১৪ নামে এর আনুষ্ঠানিক নামকরণ করা যেতে পারে।

গ্রহাণু ও ধূমকেতুরা পৃথিবীর জন্য একটি সম্ভাব্য বিপদ সংকেত নিয়ে আসে। বিজ্ঞানীরা প্রতি বছর এই ধরনের অসংখ্য জ্যোতিষ্ক আবিষ্কার করেন। প্রসঙ্গত, ২০১৩ সালে আইফেল টাওয়ারের চেয়ে ভারী একটি গ্রহাণুটি মধ্য রাশিয়ায় আছড়ে পড়েছিল। যার ফলে এক হাজারেরও বেশি লোক আহত হয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026