বিনোদন

সুশান্তের মৃত্যুর একমাস পর রাস্তায় বেরোলেন অঙ্কিতা, সময় কাটালেন দুঃস্থ শিশুদের সাথে

গত ১৪ জুন মুম্বইতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপূত। তাঁর এই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। যদিও এখনও সেভাবে কিছুই জানা যায়নি। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের সাথে চার্টার রোডের ফ্ল্যাটে দেখা করেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। তারপর থেকে তাঁকে আর বাইরে বের হতে দেখা যায়নি। এমনকি ইনস্টাগ্রামেও খুব একটা সক্রিয় ছিলেন না তিনি।

তবে এবার সুশান্তের মৃত্যুর এক মাসের বেশি সময় কাটার পর বাড়ির বাইরে বের হতে দেখা গেছে অঙ্কিতাকে। তিনি বাড়ির বাইরে বেরিয়ে সোজা একটি দোকানে চলে যান। সেখানে কিছু দুঃস্থ শিশুদের জন্য চকোলেট কেনেন। তারপর ওই চকোলেট শিশুদের মধ্যে বিলিয়ে তাঁদের সাথে সময় কাটাতে দেখা যায় প্রাক্তন প্রেমিকাকে। সুশান্তের মৃত্যুর এক মাস পরে সুশান্তকে নিয়ে ইনস্টাতে পোস্ট করেন অঙ্কিতা। তিনি যে কোনোভাবেই সুশান্তকে ভুলতে পারছেন না, তা অঙ্কিতার সমস্ত পোস্ট ও বিভিন্ন কাজের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে।

এদিকে গতকাল সুশান্তের বাবা কে কে সিং অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন। সেখানে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন তাঁর বাবা। যার মধ্যে সুশান্তের ব্যাঙ্ক থেকে ১৫ কোটি টাকা সরানো থেকে, পরিবারের সাথে মিশতে না দেওয়া। সব অভিযোগ লিখিত দিয়েছেন কে কে সিং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026