নিউজ

প্রাকৃতিক বিপর্যয়, ঝড়, খারাপ আবহাওয়া সম্পর্কে আগাম সতর্কতা কীভাবে জানবেন?

আবহাওয়ার পূর্বাভাস দিতে কেন্দ্রীয় সরকার চালু করলো মৌসম অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে এবার থেকে আগে ভাগেই আবহাওয়ার সমস্ত পূর্বাভাস পেয়ে যাবেন ইউজাররা। খারাপ আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, প্রাকৃতিক বিপর্যয়, ঝড় সমস্ত কিছু সম্পর্কেই আগাম সতর্কবার্তা পৌঁছে দেবে এই অ্যাপ। ইন্ডিয়ান ট্রপিকাল মেটেরোলজি ইনস্টিটিউট, আইআইটিএম পুনে এবং আইএমডি মিলে ভাবে তৈরি করেছে এই মোবাইল অ্যাপটি।

অ্যাপটি লঞ্চ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন। দেশের ২০০ টি শহরের আবহাওয়ার আপডেট পাওয়া যাবে এই অ্যাপটি থেকে। ইতিমধ্যেই গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে এসে গিয়েছে অ্যাপটি। আপাতত দেশের ২০০ টি শহরের আবহাওয়ার আপডেট পাওয়া গেলেও আগামী এক সপ্তাহের মধ্যে দেশের ছোট বড় ৪৫০ টি শহরের আবহাওয়ার আপডেট দেবে এই অ্যাপ। দিনে মোট আটবার আপডেট দেবে অ্যাপটি।

সহজেই আবহাওয়ার পরিস্থিতি বোঝানোর জন্য অ্যাপটিতে বিভিন্ন রঙ পরিবর্তন হতে থাকবে। এর জন্য তিনটি রঙ সংকেত দেবে। এই তিনটি রঙ হলো লাল, হলুদ এবং কমলা। আসন্ন সাতদিন শহরের আকাশ কেমন থাকবে তারও তালিকা করে জানান দেবে এই অ্যাপ। কত শতাংশ আদ্রতা, কত ডিগ্রি তাপমাত্রার তারতম্য সবই জানান দেবে এই অ্যাপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026