নিউজ

আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন, আগস্টে আরও সাতদিন

আজ রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। পূর্ব ঘোষণা মতোই বিশেষ ক্ষেত্র গুলিতে ছাড়া আজ সমস্ত ক্ষেত্রেই সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। আগস্ট মাসেও জারি থাকবে এই সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান আগস্টে ৯ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্য জুড়ে। কিন্তু পরে আবার ২ দিন কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ আগস্টে ৯ দিন নয়, আগস্টে ৭ দিন থাকবে সম্পূর্ণ লকডাউন।

মুখ্যমন্ত্রী গতকাল বিকেলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন আগস্টের ৯ দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। কিন্তু এক ঘন্টার মধ্যেই ৯ দিন থেকে দুই দিন বাদ দিয়ে দেওয়া হয়। ২রা এবং ৯ই আগস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে না বলে জানিয়ে দেয় নবান্ন। এই দুদিন লকডাউন বাতিল করার প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়, ওই দুদিন বিশেষ সম্প্রদায়ের উৎসব এবং অনুষ্ঠান পড়েছে। ফলে লকডাউনের দিন বদলের আবেদন এসেছে। তাই ২রা এবং ৯ই আগস্ট এই দুদিন লকডাউন হচ্ছেনা।

আগস্টে যে সাতদিন সম্পূর্ণ লকডাউন হবে সেই দিনগুলি হলো, ৫ই আগস্ট বুধবার, ৮ই আগস্ট শনিবার, ১৬ই আগস্ট রবিবার, ১৭ই আগস্ট সোমবার, ২৩শে আগস্ট রবিবার, ২৪শে আগস্ট সোমবার এবং ৩১শে আগস্ট সোমবার। অনেকেই বলছেন, এমনিতেই করোনা এবং লকডাউন নিয়ে বিভ্রান্তিতে সাধারণ মানুষ তার উপরে সরকারের ক্ষণে ক্ষণে এই লকডাউনের তারিখ পাল্টানো আরও বিভ্রান্তি বাড়াচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026