শ্রেয়া চ্যাটার্জি – রাখি বন্ধনের দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করেন। কিন্তু মোরাদাবাদ এর একদল ছাত্র ছাত্রী পরিবেশ রক্ষা করতে গাছের গায়ে রাখি বেঁধে দিলেন। মনে মনে তারা হয়তো গাছের দীর্ঘায়ু কামনা করলেন। সাথে তারা গাছের গায়ে লিখে দিলেন ‘Save environment, save trees, save life’।
জনসংখ্যা বৃদ্ধির কারণেই সেই বনাঞ্চল কেটে কংক্রিটের জঙ্গল জন্য তৈরি করা হচ্ছে। যার ফলে মারা যাচ্ছে শত শত উদ্ভিদ। উদ্ভিদের বাস্তুতন্ত্র ক্রমাগত শেষ হতে চলেছে। যার ফলে পৃথিবীর তাপমাত্রাতে এবং জলবায়ুতে ও ক্রমাগত তারতম্য ঘটছে।
রাখি বন্ধন উৎসবটি সাধারণত ভাই এবং বোনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বোঝাতে এবং কোথাও যেন তাদেরকে সুরক্ষিত করার একটা প্রয়াস এর জন্য পালন করা হয়। এক্ষেত্রেও ঠিক তাই গাছের গায়ে রাখি বেঁধে তারা গাছগুলিকে সুরক্ষিত করতে চাইছেন। তাদের রাখি উৎসবের দিনে এই অভিনব উদ্যোগ ছিল পরিবেশকে বাঁচানোর জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…