নিউজ

রাম মন্দিরের ‘ভূমি পূজা’র জন্য ১৫১ টি নদী ও ৩ টি সমুদ্র থেকে জল নিয়ে এলেন দুই ভাই

৭০ বছর বয়সী দুই ভাই সারা দেশের ১৫১ টি নদী ও ৩ টি সমুদ্র থেকে জল সংগ্রহ করে রাম মন্দিরের ‘ভূমি পূজা’র জন্য অযোধ্যাতে নিয়ে এসেছেন। জৌনপুর জেলার রাধে শ্যাম পান্ডে ও পন্ডিত ত্রিফলা ১৯৬৮ সাল থেকে ভারতীয় নদী ও সমুদ্র থেকে জল সংগ্রহ করেছেন। এছাড়াও শ্রীলঙ্কার ১৬ টি জায়গা থেকে মাটি সংগ্রহ করেছেন।

রাধে শ্যাম পান্ডে জানান, ‘সবসময়ই আমাদের স্বপ্ন ছিল যে যখন রাম মন্দির নির্মাণ হবে তখন আমরা ভারত জুড়ে বিভিন্ন নদী থেকে পবিত্র জল ও শ্রীলঙ্কার মাটি উপহার দেব। সেইজন্যই আমরা শ্রীলঙ্কার ১৬ টি জায়গা থেকে মাটি এবং ১৫১ টি নদী ও ৩ টি সমুদ্র থেকে জল সংগ্রহ করেছি।’ ১৯৬৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই দুই ভাই জল ও মাটি সংগ্রহের জন্য কখনও পায়ে হেঁটে, কখনও সাইকেল, কখনও মোটরসাইকেল, ট্রেন ও বিমানে করে পৌঁছে গিয়েছেন নির্দিষ্ট লক্ষ্যে।

প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এই অনুষ্ঠানের পরে অযোধ্যাতে রাম মন্দিরের নির্মাণ শুরু হবে। এই বিশেষ অনুষ্ঠানে সাধু-সন্ত, সরকার, আরএসএস এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন থেকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সুপ্রিম কোর্ট ২০১৯ সালের ৯ ই নভেম্বর কেন্দ্রীয় সরকারকে রাম মন্দির নির্মাণের জন্য অযোধ্যাতে জমি হস্তান্তর করার নির্দেশ দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026