নিউজ

চীনা কোম্পানির সাথে রেলের চুক্তি বাতিল করলো কেন্দ্র

ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের পর গোটা দেশ একেবারে গর্জে উঠেছে। চীনা সমস্ত পণ্যসামগ্রী বাতিলের জন্য ভারতীয়রা সরব হয়েছেন। বেশকিছুদিন আগে কেন্দ্র চীনের ৮৯ টি অ্যাপস বাতিল ঘোষণা করেছিল। শুধু তাই নয়, চীনের সাথে অনেক বাণিজ্যিক চুক্তিও বাতিল করেছে ভারত। শুক্রবার ফের আরেকটা চুক্তি বাতিল করল সরকার। ফ্রেইড করিডর নির্মাণে নিয়োজিত একটি সংস্থার চুক্তি বাতিল করেছে সরকার।

কানপুর থেকে মুঘলসরাই অবধি ৪১৭ কিমি রাস্তায় পূর্ব রেলের একটি ফ্রেইড করিডোরে সিগনালিং এবং টেলি কমিউনিকেশনের কাজ হওয়ার কথা ছিল। সূত্রের খবর কাজ এগোচ্ছে না এই অজুহাতে রেল মন্ত্রক বাতিল করেছে চীনা ফার্মটির এই চুক্তি। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ২০১৬ থেকে কাজ শুরু হলেও এখনও অবধি মাত্র ২০ শতাংশ কাজ হয়েছে গোটা প্রকল্পের। এর আগে কোম্পানিটিকে সময়সীমা দেওয়া হলেও তার মধ্যে তারা কাজ শেষ করতে পারেনি। তাই এখন এই চুক্তি বাতিল করা হয়েছে।

রেলের এক অধিকর্তা অনুরাগ সচন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আজকেই ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে।” তিনি আরও বলেছেন যে ১৪ দিন আগে বেজিং এর কোম্পানিটিকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। বেজিং -এর ওই কোম্পানিটির সঙ্গে ভারতীয় রেলের ৪৭১ কোটির চুক্তি বাতিলের বিষয়টি সেখানে উল্লেখ করা হয়েছিল। আর তারপর ভারতের পক্ষ থেকে একটি এই ইস্তফা পত্র পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Anirban Kundu

Recent Posts

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026

সরকারি চাকরিতে ‘না’ রিঙ্কুর! যোগীর অফার ফিরিয়ে KKR তারকার বড় সিদ্ধান্ত, বিতর্ক তুঙ্গে

আইপিএলের ঠিক আগে বড় চমক! সরকারি চাকরি পেয়েও তা নিতে গেলেন না রিঙ্কু সিং—এই সিদ্ধান্ত…

March 26, 2026

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026