নিউজ

মেয়েদের জন্য বড়সড় সিদ্ধান্ত সুপ্রিমকোর্টের, জানুন কী?

মঙ্গলবার সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে যে, হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন, ২০০৫ কার্যকর হওয়ার আগেই সম্পত্তির মালিক মারা গেলেও পিতামাতার সম্পত্তির উপর অধিকার থাকবে মেয়ের। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এদিন এই গুরুত্বপূর্ণ রায় দেয়।

হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন, ২০০৫-এর পূর্বের কোন ঘটনার ক্ষেত্রে প্রভাব থাকবে কিনা তা নিয়ে একাধিক আপিল শুনানির সময় বেঞ্চ এই রায় দেন। হিন্দু উত্তরাধিকার (সংশোধনী) আইন ২০০৫ পিতামাতার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার দিয়েছে। বিচারপতি অরুণ মিশ্র মামলার রায় দিতে গিয়ে জানিয়েছেন, ‘পিতামাতার সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার পাবে মেয়েরাও।’ বেঞ্চ জানিয়েছে যে, কন্যাসন্তানের জন্মের তারিখ নির্বিশেষে উক্ত সংশোধনটি ৯ সেপ্টেম্বর ২০০৫ অবধি জীবিত সম্পত্তির মালিকের জীবিত কন্যাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।

আইনী ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য দূর করতে আইনটি সংশোধন করা হয়। এই আইনে নিশ্চিত করা হয় যে, ‘মিতাক্ষর আইন দ্বারা পরিচালিত একটি যৌথ হিন্দু পরিবারে, একজন ইজমালি সম্পত্তির মালিক কন্যা জন্মের সাথে সাথে তার নিজের অধিকার পাবে। একজন পুত্রের মতোই, একজন কন্যাও পিতামাতার সম্পত্তির সমান অধিকার পাবে। পুত্রের জন্য বরাদ্দ সম্পত্তির সমান সম্পত্তি পাবে মেয়েও।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026