সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে সুশান্ত সিং রাজপুতের একটি ভিডিও, যেখানে তাকে দেখা যাচ্ছে মুম্বাইয়ের বাড়িতে রুদ্রাভিষেক পুজো করতে। এই পুজোটি সম্পন্ন হয়েছিল ২০১৯ সালে সুশান্তের আগের বাড়ি ‘ক্যাপ্রি হাইটস বিল্ডিং’ ফ্ল্যাটে। পরে অবশ্য তিনি বাড়ি পরিবর্তন করে বান্দ্রার অ্যাপার্টমেন্টে চলে যান।
ভিডিওটিতে রয়েছে সুশান্তের বোন প্রিয়াঙ্কা এবং তার স্বামী। উল্লেখযোগ্য, ভিডিওটি চলতি বছরের ২১শে জানুয়ারী প্রিয়াঙ্কা শেয়ার করেছিলেন, যেদিন ছিল সুশান্তের জন্মদিন। পুজোটি সম্পন্ন হয়েছে নাসিকের এক পুরোহিত দ্বারা। তিনি বলেন, এই পুজোয় অংশগ্রহণ করেননি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তবে সেখানে উপস্থিত ছিলেন তার ভগ্নীপতি এবং কর্মচারীরা।
জানা গিয়েছে, পুজোটি করা হয়েছিল বাড়ির মঙ্গল এবং সমৃদ্ধির জন্য। একই সাথে পুরোহিত আরও জানিয়েছেন পুজোর সমস্ত নিয়মকানুন পালন করার সময় সুশান্ত খুবই খুশী ছিল। তবে, গত ১৪ই জুন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তিনি। বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে তার ঝুলন্ত দেহ। যদিও ময়নাতদন্তে বলা হয়েছে এটি আত্মহত্যা কিন্তু এখনও পর্যন্ত তার মৃত্যুর তদন্ত জারি রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…