করোনার টিকা যাতে সমস্ত গরীব মানুষদের কাছে পৌঁছে যায়, তার জন্য ১৫০ মিলিয়ন ডলার খরচ করার কথা জানালেন মাইক্রোসফট কর্তা বিল গেটস। যাতে সকলে মাত্র ৩ ডলারে করোনার টিকা পায় তার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার দান করতে ইচ্ছুক বিল গেটস এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বিল গেটস জানিয়েছেন, “করোনার টিকা আবিষ্কার হলে উন্নত দেশ গুলি সহজেই মানুষের প্রাণ বাঁচাতে পারবে। কিন্তু প্রবল ভাবে আর্থিক দিক থেকে সমস্যায় পড়বে বিশ্বের গরীব দেশগুলি। তাই করোনার টিকা আবিষ্কৃত হলে তা যেন সকলে পায় সেদিকে লক্ষ্য রাখাই আমাদের দায়িত্ব।”
এই মুহূর্তে বিশ্বের অধিকাংশ দেশই করোনার টিকা আবিষ্কারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। করোনার টিকা হিসেবে এগিয়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভাক্স টিকা দুটি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনতে চায় ভারতের সেরাম ইনস্টিটিউট। সেখানেই টিকা তৈরিতে এই টাকা দিতে ইচ্ছুক মাইক্রোসফট কর্তা। ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, তারা করোনার টিকা ভারত সহ সমস্ত উন্নয়নশীল দেশ গুলিতেই উৎপাদন ও বিক্রি ৩ ডলারে সীমাবদ্ধ রাখবে।
এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আগামী বছরের মধ্যেই বেশ কিছু দেশ থেকে বিদায় নেবে এই ভাইরাস। ভ্যাকসিন এসে গেলে ২০২২ সালের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নেবে এই ভাইরাস। প্রসঙ্গত, এর আগে বিল গেটস করোনা টিকা তৈরি ও বিক্রি করার জন্য গাভি কোম্পানিতে ১০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়াও একাধিক ভাবে করোনার টিকা আবিষ্কৃত হলে তা গরীবদের মধ্যে সহজে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…