পায়ে হেঁটে ৮০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক মুসলিম ব্যক্তি। ওই ব্যক্তির নাম মহম্মদ ফৈজ খান চন্দ্খুড়ি গ্রামের বাসিন্দা। ছত্রিশগড়ের এই গ্রামেই নাকি জন্মেছিলেন রামের মা কৌশল্যা। আর ওই গ্রাম থেকে এবার রাম মন্দিরের ভুমিপুজো উৎসবে যেতে চান মহম্মদ ফৈজ খান। ইতিমধ্যেই তিনি মধ্যপ্রদেশের অনুপপুরে পৌঁছে গিয়েছেন।
এর আগেও তিনি অনেক মন্দিরে পায়ে হেঁটে গিয়েছেন। সারা দেশে তিনি ১৫ হাজার কিলোমিটার পথ হেঁটে বিভিন্ন মন্দিরে গিয়েছেন। তাই ৮০০ কিলোমিটার হেঁটে যাওয়াটা তার কাছে অসম্ভব কিছুই নয়। আর তিনি যে মুসলিম হয়ে হিন্দু মন্দিরে এতদিন ঘুরেছেন কেউ কোনোদিন আপত্তি করেনি। তিনি অভিযোগ করেছেন যে রাম মন্দিরকে নিয়ে ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তান।
তিনি সংবাদসংস্থা এএনআই-কে বলেন যে ধর্ম এবং নামের দিক দিয়ে তিনি একজন মুসলিম৷ কিন্তু তিনি শ্রী রামের ভক্ত। তাদের পূর্বসূরিরা হিন্দুই ছিলেন৷ তাদের নাম রামলাল বা শ্যামলাল ছিল। মসজিদ বা চার্চে গেলেও বংশগত ভাবে তাদের উৎস হিন্দু ধর্মই। এছাড়া তিনি আরও বলেন যে শ্রী রামচন্দ্রের থেকেই তাদের উৎপত্তি। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘যাঁদের প্রকৃত দৃষ্টি আছে তাঁরা বুঝতে পারবেন যে রামচন্দ্রই ভারতের আসল দেবতা ছিলেন। আর সেই কারণেই রাম মন্দিরের ভূমিপুজোর জন্য কৌশল্যার জন্মস্থান থেকে মাটি নিয়ে আমি অযোধ্যায় যাচ্ছি৷’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…